ঠিক আছেন তো? নাড্ডা ও কৈলাসের খোঁজ নিলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: কেমন আছেন জে পি নাড্ডা? কেমন আছেন কৈলাস বিজয়বর্গীয়? ফোন করে জানতে চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

আজ, শুক্রবার সকালের দিকে দিল্লির পিএমও অফিস থেকে এ বিষয়ে কনফার্মেশনও মিলল। তবে ফোনে ঠিক কী কথা বলেছেন মোদী, তা প্রকাশ্যে আসার কথা নয়, আসেওনি। 

জেপি নাড্ডার কলকাতা সফরে তুলকালাম ঘটনা ঘটেছে। নাড্ডার গাড়িতে ইট পড়েছে। হামলা হয়েছে কৈলাস-সহ অন্য বিজেপি নেতৃত্বের ওপরও। এই ভাঙচুর-মারধরের দায় নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর চলছে পুরোদমে। এই পরিস্থিতিতেই জানা গেল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। ফোন করে তাঁর দলের কর্মী ও নেতৃত্বের কুশল সংবাদ নিলেন। আক্রান্ত হওয়ার পরে কেমন আছেন তাঁরা, জানতে চাইলেন প্রধানমন্ত্রী।

নাড্ডার সফর ও সেই সফরের অপ্রীতিকর ঘটনাক্রম নিয়ে সাড়া পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে সরাসরি রাজ্য প্রশাসন এবং পুলিশের দিকেই আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ দিকে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক কালে এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

এই প্রেক্ষিতে নাড্ডা ও কৈলাসকে প্রধানমন্ত্রীর ফোনও বিশেষ তাৎপর্যপূর্ণ। 

also read: নাড্ডার কনভয়ে ‘হামলা’, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সাত বছরের মেয়ে তুলে নিল ৮০ কেজি ওজন! কে এই 'ছোট বাহুবলী'?

Fri Dec 11 , 2020
নিজস্ব প্রতিবেদন– সাত বছরের মেয়ে। কী এমন করতে পারে! এখন তো তার খেলার বয়স। কিন্তু এত কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। সাত বছরের মেয়ে ৮০ কেজি ওজন তুলে নিয়েছে। রোরি বেন উলফ। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেসন। তাঁর এমন কীর্তি দেখে লোকজন অবাক হচ্ছেন। মাত্র […]

Breaking News

Recent Posts