পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি! চাঞ্চল্যকর দাবি কিংবদন্তির পরিবারের

নিজস্ব প্রতিবেদন– আনসা নিউজ এজেন্সি-র রিপোর্ট অনুযায়ী ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি হয় তাঁর বাড়িতে। গত বৃহস্পতিবার ৬৪ বছর বয়সে মারা যান ১৯৮২ বিশ্বকাপের নায়ক। শনিবার ইতালির ভিসেনজাতে রোসির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর স্ত্রী ফেডেরিকা কাপেলেত্তির বয়ান অনুযায়ী, শেষকৃত্য পালন করে ফেরার পর তিনি দেখেন তাসকানিতে তাদের বাড়ির দরজার তালা ভেঙ্গে অনেক মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন–  ইস্টবেঙ্গলে আসছে নাইজিরিয়ার স্ট্রাইকার, গোল খরা কাটবে?

রোসির একটি দামি ঘড়ি ও অনেক টাকাও খোয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।  ১৯৮২ সালের বিশ্বকাপে ৬টি গোল করে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন রোসি। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বহু মানুষ। মার্কো তারদেলি, আন্তোনিও কাবরিনিসহ তাঁর বেশ কিছু সতীর্থও উপস্থিত ছিলেন তাঁর শেষকৃত্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কোনও দম্পতিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধ্য করা সম্ভব নয়, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র

Sun Dec 13 , 2020
নিজস্ব প্রতিবেদন– বিজেপির আইনজীবী নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নিয়মাবলী বেঁধে দেওয়ার দাবিতে আর্জি জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, দেশে অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছ। আর তাই দুই সন্তান নীতির মতো নির্দেশিকা জারি করা উচিত আদালতের। কিন্তু দিল্লি হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে। এর পরই অশ্বিনী […]

Breaking News

Recent Posts