”হিন্দু মেয়েদের নিলাম হচ্ছে, টাকা আসছে বিদেশ থেকে”, ফের বেফাঁস সাক্ষী মহারাজ

নিজস্ব প্রতিবেদন– বরাবরই বেঁফাস মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন উন্নাওয়ের সাংসদ সাক্ষী মহারাজ। আরও একবার তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। লভ জিহাদ নিয়ে বড় বয়ান দিয়েছেন সাক্ষী মহারাজ। তিনি বলেছেন, ”হিন্দু মেয়েদের টার্গেট করা হচ্ছে। হিন্দু মেয়েদের নিলামে তোলা হচ্ছে। টাকা আসছে বিদেশ থেকে। মসজিদ আর মাদ্রাসাগুলোতে লভ জিহাদের খেলা চলছে। হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম ছেলেরা নাম বদলে সম্পর্ক স্থাপন করছে। তার পর সন্তানের জন্ম হলে তাকে পাঠানো হচ্ছে জঙ্গি শিবিরে।”

আরও পড়ুন–  জাতীয় সঙ্গীত বদলানোর পরামর্শ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর!

এদিন একটি অনুষ্ঠানে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, ”লভ শব্দটি পবিত্র। ভালবাসা, প্রেম, বিবাহ নিয়ে কারও কোনও আপত্তি থাকতে পারে না। কিন্তু লভ-এর সঙ্গে জিহাদ মিশে গেলে সেটা বিষ হয়ে যায়। প্রথমে হিন্দু মেয়েদের ভালবাসার জালে ফাঁসানো হচ্ছে। তার পর তাদের বিয়ে করে সন্তানের জন্ম হলেই ছেড়ে দেওয়া হচ্ছে। সন্তানের জন্ম দেওয়ার জন্যই হিন্দু মেয়েদের ব্যবহার করা হচ্ছে। আর তাই হিন্দু মেয়েদের নিলামও হচ্ছে। এই কুকর্মের জন্য বিদেশি শক্তিগুলো জলের মতো টাকা ঢালছে। তবে যেভাবেই হোক, আমাদের এই অসত্ কাজ রুখে দিতে হবে। ভারতের বিভিন্ন মসজিদ আর মাদ্রাসায় ষড়যন্ত্র চলছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জলবায়ুতে জরুরি অবস্থার ডাক দিলেন জাতিসঙ্ঘের মহাসচিব

Sun Dec 13 , 2020
নিজস্ব প্রতিবেদন: জলবায়ুতে জারি হোক জরুরি অবস্থা। বললেন জাতিসঙ্ঘের মহাসচিব। জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসঙ্ঘের সদস্যরাষ্ট্রগুলির প্রতি জলবায়ুতে জরুরি অবস্থা জারির ডাক দিয়েছেন। প্রতিটি দেশকে কার্বন নিঃসরণ প্রতিশ্রুত মাত্রায় কমিয়ে আনার আহ্বান জানান তিনি। ‘ক্লাইমেট অ্যামবিশন’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসঙ্ঘের মহাসচিব এই আহ্বান জানান। প্যারিস জলবায়ু চুক্তি […]

Breaking News

Recent Posts