AIIMS nurses announces indefinite strike from Monday for redressal of their demand

নিজস্ব প্রতিবেদন: সোমবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন AIIMS এক নার্সরা। ফলে বিপাকে পড়তে চলেছে দেশের অন্যতম সেরা হাসপাতালটি। ধর্মঘটি নার্সদের কাজে ফিরতে অনুরোধ করেছেন এইমসের ডিরেক্টর ডা রণদীপ গুলেরিয়া।

মোট ২৩ দফা দাবি রয়েছে নার্সদের। এর মধ্যে অন্যতম প্রধান দাবি, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। বেতন বাড়়াতে হবে।

আরও পড়ুন-আসানসোলের মানুষের জন্য দরকারে চেয়ার ছাড়তে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জিতেন্দ্রর 

এনিয়ে এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, ‘দেশের এরকম এক পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক। আর কিছুদিনের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন চলে আসবে। নার্সদের কাছে আমার আবেদন, কাজে ফিরুন। এই অতিমারী থেকে রক্ষা পেতে সাহায্য করুন।’

গুলেরিয়া আরও বলেন, ‘নার্সদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এইমস কর্তৃপক্ষ শুধু নয়, সরকারও আশ্বাস দিয়েছে তাঁদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তার পরও এমন একটা সময়ে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ঠিক নয়।’

আরও পড়ুন-‘সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,’ তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!

এদিকে, ধর্মঘটি  নার্সদের হুঁশিয়ারি দিল কেন্দ্র। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্য়াক্ট ও আদালতের নির্দেশের কথা উল্লেখ করে সরকারের তরফে সাফ বলে দেওয়া হয়েছে, ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মাঠেই সতীর্থকে বল দিয়ে মারতে গেলেন মুশফিকুর রহিম, সমালোচনার মুখে তারকা

Mon Dec 14 , 2020
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট মাঠেই নিজের সতীর্থকে মারতে গিয়ে সমালোচনার শিকার হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচ চলাকালীন বেক্সিমকো ঢাকার অধিনায়ক রহিম একটি ক্যাচ ধরা নিয়ে সংশয়কে কেন্দ্র করে নাসুম আহমেদকে বল ছুঁড়ে মারতে গিয়েও সামলে নেন নিজেকে। বরিশালের বিরুদ্ধে ম্যাচ চলাকলীন বিপক্ষের ব্যাটসম্যান হুক মারতে গিয়ে […]

Breaking News

Recent Posts