বিবাহ বিচ্ছেদ প্রশ্নে দেশ জুড়ে একই আইন বহাল হোক, শুনানি চলছে।SC seeks centre’s reply on uniform ground for divorce

নিজস্ব প্রতিবেদন: জাতিধর্মবর্ণনির্বিশেষে ভারত জুড়ে সমস্ত মহিলার জন্য প্রযোজ্য হোক এক ধরনের বিবাহ বিচ্ছেদ আইন (uniform ground for divorce)। এই মর্মে কেন্দ্রীয় সরকারের তরফে একটা সদিচ্ছার ইঙ্গিত গতকাল বুধবারই পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে একটি আবেদনের মারফত। 

সব চেয়ে বড় কথা, ‘একক বিবাহ বিচ্ছেদ’ আইনের প্রস্তাব নিয়ে করা আবেদনটির শুনানিতে (hearing) রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। এই আবেদনে ক্ষতিপূরণের মাত্রাতেও সাম্য আনার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে শীর্ষ আদালতও মনে করছে, বিবাহ বিচ্ছেদ আইনে বদল এলে তাতে অক্ষুণ্ণ থাকবে দেশের ঐক্য ও সাম্য। বিচারপতি এস এ বোবদের (S A Bobde) বেঞ্চে আবেদন করেছেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। শোনা যাচ্ছে, এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের (Central Govt) আইন কমিশনকে একক বিচ্ছেদ আইন নিয়ে পদক্ষেপ করতেও বলতে পারে সুপ্রিম কোর্ট। তাৎপর্যপূর্ণ হল, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টও চেয়েছে শীর্ষ আদালত।

also read: ৫৫ বছর পর ফের শুরু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন পরিষেবা, ঢাকা-শিলিগুড়ি জুড়বে রেলপথে!

এই সূত্রে উঠে আসে তিন তালাক প্রসঙ্গও (triple talaq)। ধর্মভেদে ভিন্ন ভিন্ন বিচ্ছেদ আইন থাকায় তা মহিলাদের সঠিক বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মত প্রকাশ করেছেন আবেদনকারী। সেই মতকে সমর্থন করে আদালত। আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যেন ধর্মব্যতিরেকে বিবাহবিচ্ছেদ মামলায় ক্ষতিপূরণ ইত্যাদির জন্যও একক আইনের কথা ভাবে। 

এই প্রেক্ষিতেই শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন করে, ‘কারওর ব্যক্তিগত আইনে নাক না গলিয়ে কেন্দ্র কি বিবাহ বিচ্ছেদের আইনের অসাম্য দূর করতে পারে?’ আদালত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চায়। তবে আবেদনকারীর তরফে পিঙ্কি আনন্দ শীর্ষ আদালতকে বিনীত ভাবে মনে করিয়ে দেন, আদালত তিন তালাক-কাণ্ডে একই বিষয় করেছে। তখনও আদালতের হস্তক্ষেপ ঘটেছিল।       

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

এক কোটি ৫০ লক্ষ টাকা পরিষেবা কর থেকে অব্যাহতি পেলেন Sourav Ganguly

Thu Dec 17 , 2020
নিজস্ব প্রতিবেদন:  বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচার, টেলিভিশনে সঞ্চালনা-এসবের জন্যই সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) পরিষেবা কর দিতে হবে বলে দাবি করেছিল কলকাতা সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স (Central Excise Intelligence, Kolkata)। কিন্তু কাস্টমস,এক্সাইজ এন্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনাল (Customs, Excise & Service Tax Appellate Tribunal (CESTAT) জানিয়ে দিয়েছে, যদি কোনও সেলিব্রিটি […]

Breaking News

Recent Posts