Messi-Ronaldo কে হারিয়ে The Best FIFA Men’s Player জিতে নিলেন Robert Lewandowski

নিজস্ব প্রতিবেদন: লিওনেল  মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে  (Cristiano Ronaldo) হারিয়ে  (The Best FIFA Men’s Player) ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন   বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। প্রথমবার সংক্ষিপ্ত তিনে মনোনীত হয়েই জিতে নিলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। 

 

কোভিডের কারণে এবার ভার্চুয়াল পুরস্কার অনুষ্ঠানে চমক ছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President-Gianni Infantino) হাজির হয়ে যান লেওয়ানডস্কির (Robert Lewandowski) কাছে। নিজেই রবার্টের হাতে তুলে দেন সেরার ট্রফি।

২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ (The Best FIFA Men’s Player) পুরস্কারের জন্য তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন লিওনেল মেসি (Lionel Messi) এবং  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

২০১৯-২০ মরসুমে অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski)।  বায়ার্নের ত্রিমুকুট জয়েও বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski)।  ইউরোপ সেরার আসরে ১৫ গোল আর বুন্দেশলিগায় ৩৪ গোল, ২০১৯-২০ মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৫৫ গোল করেন লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

The Best FIFA Men’s Player: ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার (Poland/Bayern Munich) রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)

The Best FIFA Women’s Player: মহিলাদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ম্যাঞ্চেস্টার সিটির ব্রিটিশ ফুটবলার (England/Man City) লুসি ব্রোঞ্জ (Lucy Bronze)।

The Best FIFA Men’s Coach: বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিলেন লিভারপুলের (Liverpool) য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp)।

The Best FIFA Women’s Coach: নেদারল্যান্ডসের (The Netherlands) সারিনা ওয়েইমান (Sarina Wiegman) জিতে নিয়েছেন ফিফার বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার।

 

 

The Best FIFA Men’s Goalkeeper: আলিসান বেকার (Alisson Becker), জন ওবালাককে (Jan Oblak) হারিয়ে ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Germany/Bayern Munich)।

The Best FIFA Women’s Goalkeeper: অলিম্পিক লিঁও-র (France/Lyon) ফরাসি গোলরক্ষক সারহা বউহাদ্দি (Sarah Bouhaddi) জিতে নিলেন বর্ষসেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার।

FIFA Fair Play Award: ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন মাততিয়া অগনিস (Mattia Agnese)। অস্পেডেল্টির (Ospedaletti) হয়ে খেলার সময়, হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফুটবলার মাঠেই সংজ্ঞা হারান, এরপর তিনি জীবন বাঁচান।

FIFA Puskas Award: উরুগুয়ের লুই সুয়ারেজ (Luis Suarez) ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে (Giorgian De Arrascaeta) পিছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ (FIFA Puskas Award) জিতে নিলেন সন হিউং-মিন (Son Heung-Min)। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে গোলটি করেছিলেন টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কোরিয়ান তারকা।

 

 

FIFA Fan Award: মেরিভাল্ডো (Marivaldo) ফ্রান্সিসকো দ্য সিলভা ইতিহাসে নাম তুললেন! ৬০ কিলোমিটার পথ হেঁটে  তিনি ম্যাচ দেখতে যেতেন জিতে নিয়েছেন ফ্যান অ্যাওয়ার্ড ২০২০।

দুই প্রয়াত কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা এবং পাওলো রোসিকে শ্রদ্ধার্ঘ জানায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA। সেই সঙ্গে তাঁদের স্মৃতিচারণাও করা হয় এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে।

আরও পড়ুন-Doping Ban: নিষেধাজ্ঞা কমলেও Tokyo অলিম্পিক্স  এবং Qatar বিশ্বকাপে নেই Russia  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অস্ট্রেলিয়ায় পৌঁছে মনখারাপ Rohit Sharma-র!

Thu Dec 17 , 2020
মঙ্গলবার দুবাই (Dubai) হয়ে সিডনি (Sydney)উড়ে যান তিনি। আর অস্ট্রেলিয়ার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেল হিটম্যানের। Source link

Breaking News

Recent Posts