অস্ট্রেলিয়ায় ফের কোভিড হানা, কমেন্ট্রি ছেড়ে বাড়ি ফিরলেন Brett Lee-রা

নিজস্ব প্রতিবেদন– ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই কোভিড হানা। সিডনির নর্দান বিচের দিকে ফের একবার কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত নতুন করে ২৮ জনের করোনা ধরা পড়েছে বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়া বোর্ডের তরফে। এরইমধ্যে সিরিজের ব্রডকাস্টিং পার্টনাররা আশঙ্কিত হয়ে ব্রেট লি-সহ বেশ কিছু কমেন্টেটরকে এবং মিডিয়া টিমের লোকজনদের বাড়ি পাঠাতে শুরু করেছে। 

সবার সুরক্ষার স্বার্থেই যে এই সিদ্ধান্ত তা জানানো হয়েছে ব্রডকাস্টারদের তরফ থেকে। ৭ই জানুয়ারি থেকে সিডনিতে হতে চলেছে চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। কিন্তু এখুনি তৃতীয় টেস্ট আয়োজন করা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানাচ্ছে অস্ট্রেলিয়া বোর্ড। ব্রেট লির বাড়ি সিডনিতেই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া নির্দেশ দিয়েছিল যারা গত ৩ সপ্তাহে সিডনি বা সিডনির নর্দান বিচের দিকে যাতায়াত করেছেন তাদের সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে হবে। এর পরেই লি অ্যাডিলেড থেকে সিডনির উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন–  অস্ট্রেলিয়ায় পৌঁছে মনখারাপ Rohit Sharma-র!

নিক হকলি, ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও সেন রেডিওকে বলেন যে তারা ইতিমধ্যেই ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের নির্দেশমতোই এগোচ্ছেন। ফের একবার সবার কোভিড টেস্ট হবে বলেও জানিয়েছেন তিনি। তবে তারা যে পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং এখুনি যে চিন্তার কিছু নেই তাও জানিয়েছেন তিনি। টেস্ট সিরিজ নিয়ে চিন্তার এখুনি কিছু না থাকলেও যদি অজি সরকার ফের একবার নিজেদের দেশের বর্ডার বহির্বিশ্বের জন্য বন্ধ করতে চায় সেক্ষেত্রে বন্ধ হতে পারে টেস্ট সিরিজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

৩৬ রানে শেষ India-র দ্বিতীয় ইনিংস, অস্ট্রেলিয়ায় মুখ লুকোনোর পরিস্থিতি কোহলিদের

Sat Dec 19 , 2020
ভারত- ২৪৪, ৩৬অস্ট্রলিয়া- ১৯১, ১৫/০ (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) নিজস্ব প্রতিবেদন– জীবনের সব দিন রোববার হয় না। এটাই কি আজ উপলব্ধি করলেন বিরাট কোহলি-অজিঙ্ক রাহানেরা! হয়তো তাঁর থেকেও বাস্তবিক কোনও অনুভূতি হল তাঁদের আজ অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে। শনিবারের সকাল ভারতীয় ক্রিকেট দলের কাছে রাতের অন্ধকার নামিয়ে আনল নিমেশে। যে ব্যাটিং […]

Breaking News

Recent Posts