আটশো বছর পরে আগামীকাল দেখা যাবে Jupiter ও Saturn-এর ঘনিষ্ঠতা!

নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালের ২১ ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দিন হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। কেননা, বহু বছর বাদে আগামীকাল, সোমবার বৃহস্পতি ও শনি গ্রহ পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। প্রসঙ্গত, আগামীকাল সব চেয়ে ছোট দিনও।  

Nehru Planetarium-এর Director Arvind Paranjpye জানান, আগামীকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটে (11.50pm)Jupiter ও Saturn এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে! এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দু’টি গ্রহ এত কাছাকাছি এসেছিল। কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি। 

গ্রহদের এরকম কাছাকাছি আসাটা (conjuction) অবশ্য খুব বিরল ব্যাপার নয়। তবে বিরল হল, এতটা কাছাকাছি আসা। এমন যে, পৃথিবী থেকে যেন মনে হবে বৃহস্পতি ও শনি একটিই গ্রহ! এবং এরকম ঘটনা ঘটলেও সেটা দেখাও যায় না সব সময়। এ বারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সে দিক থেকেও বিরল এটি। কেননা, এরকম মহাজাগতিক ঘটনা শেষ বার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।  

also read: প্রাপ্তবয়স্কদের জন্য মডার্নাকে (Moderna) ছাড়পত্র দিল আমেরিকা (US)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ইডেন গার্ডেন্সের বায়ো বাবল ব্যবস্থা দেখে গেলেন Azharuddin

Sun Dec 20 , 2020
নিজস্ব প্রতিবেদন:  নতুন বছরে জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali T20 Trophy)। দেশের ছটি সেন্টার- ব্যাঙ্গালোর, কলকাতা, ভদোদরা, ইন্দোর, মুম্বই এবং চেন্নাইয়ে বায়ো বাবলে হবে এই টুর্নামেন্ট। যা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। প্রতিযোগিতার নক আউট পর্ব হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে […]

Breaking News

Recent Posts