Farmers Protest: Punjab farmer commits suicide after retuning from Delhi

নিজস্ব প্রতিবেদন: গত ১৬ ডিসেম্বর দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের দুর্দশা ‘সহ্য করতে না পেরে’ আত্মঘাতী হয়েছিলেন হরিয়ানায় এক গুরুদ্বারের পুরোহিত(গ্রন্থি)। এবার দিল্লির কৃষক আন্দোলন থেকে ঘরে ফিরে ‘আত্মঘাতী’ হলেন পঞ্জাবের এক কৃষক।

আরও পড়ুন-‘ঝাড়খণ্ড থেকে লোক, মুর্শিদাবাদ থেকে ১০০-র বেশি গাড়ি’, শাহের রোড শোকে কটাক্ষ Anubrata-র

গুরলাভ সিং(২২) নামের ওই তরুণ কৃষক যোগ দিয়েছিলেন দিল্লিতে কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে। ঘরে ফেরেন ২ দিন আগে। রবিবার ভাটিণ্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামে তাঁর বাড়ি থেকে গুরলভের মৃতদের উদ্ধার করে পুলিস। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে অনুযায়ী কোনও কীটনাশক পান করেই আত্মঘাতী হয়েছেন তিনি। তবে এনিয়ে তদন্ত চলছে। তদন্তে উঠে এসেছে বেশ কিছু টাকা ঋণ ছিল গুরলাভের।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনে যোগ দিয়ে আত্মঘাতী হন সন্ত রাম সিং নামে এক শিখ পুরোহিত। এদিন দিল্লির সিংঘু সীমান্তে(Singhu Border)নিজেকে গুলি করেন সন্ত রাম সিং।

এদিন হরিয়ানার কারনালের সিংরা গুরুদ্বার থেকে আন্দোলনরত কৃষকদের  কম্বল বিতরণ করতে এসেছিলেন রাম সিং। একটি গাড়িতে বসে তিনি তা বিলিও করেন। তারপর আচমকাই রিভালবার বের করে নিজেকে গুলি করে দেন। দিল্লির কৃষক আন্দোলেন এই প্রথম কেউ কৃষকদের দাবির সমর্থনে আত্মঘাতী হলেন।

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah

এক সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, ‘কৃষকদের এই লড়াই আর সহ্য করতে পারছি না। ওরা রাস্তায় বসে রয়েছে। ওদের এই যন্ত্রণা-কষ্ট দেখাও পাপ। এদের দেখেও সরকার এদের প্রতি ন্যায় বিচার করছে না! বহু মানুষ বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছে। কেউ তাঁদের খেতাব ফিরিয়ে দিয়েছেন। আজ এইসব কৃষকদের স্বার্থেই আমি আত্মঘাতী হলাম। এই আত্মহত্যা সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ।’
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ব্রিটেনে মিলল করোনার নতুন Strain-এর সন্ধান, কড়া সতর্কতা ইংল্যান্ডের বড় অংশে

Sun Dec 20 , 2020
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের নতুন একটি strain নিয়ে আতঙ্কে ব্রিটেন(UK)। দেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন করোনা টিকা না দেওয়া পর্যন্ত ব্রিটেনের একটি বড় অংশে জারি করা হবে টায়ার-৩ কোভিড বিধিনিধেষ। আরও পড়ুন-আত্মবিস্মৃত বাঙালি এবং বঙ্গ-রাজনীতির সংস্কৃতিযুদ্ধ! গত সপ্তাহেই ব্রিটেন(UK) ঘোষণা করেছিল, দেশে করোনাভাইরাসের নতুন একটি strain এর হদিস পাওয়া গিয়েছে। […]

Breaking News

Recent Posts