পড়শি দেশে অবাক কাণ্ড, Sex Change করে দুই বোন হল পরস্পরের ভাই

নিজস্ব প্রতিবেদন– তাঁরা ছিল পরস্পরের বোন। কিন্তু সেই সম্পর্কে বদল আনতে চেয়েছিল দুজনেই। তার থেকেও বড় কথা, নিজেদেরই বদলে ফেলতে চেয়েছিল দুজন। আর তাই এত বড় সিদ্ধান্ত! পাকিস্তানের দুই বোন Sex Change করে হয়ে গেল পরস্পরের ভাই। Sex Change Operation বেশ জটিল প্রক্রিয়া। কিন্তু এই দুজন ঝুঁকি নিতে চায়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জমিদার পরিবারের সন্তান তারা। দুই বোন লিঙ্গ পরিবর্তন করে ছেলেতে পরিণত হওয়ায় পরিবারের লোকজনও বেজায় খুশি বলে জানা গিয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গুজরাত জেলার সোনাবড়ি গ্রামে থাকে দুজন। বুশরা আবিদ ও বাফিয়া আবিদ ছেলে হওয়ার পর নিজেদের নাম রেখেছে বলিদ আবিদ ও মুরাদ আবিদ। লিঙ্গ পরিবর্তনের পর দুজনেই দারুণ খুশি। আসলে দুজনেই ছোট থেকে ছেলে হতে চাইতেন। তাঁরা যদি পরস্পরের ভাই হতে পারেন, তা হলে ভাল হয়। এমন ইচ্ছে পুষে রেখেছিলেন মনে। সেই ইচ্ছে পূরণ হওয়ায় দুজনেক খুশির অন্ত নেই। দুজনেই ছোট থেকে ছেলেদের পোশাক পরতে ভালবাসতেন। তাদের স্বভাবও ছিল অনেকটাই ছেলেদের মতো। তাদের আরও সাতটি বোন রয়েছে। সেই বোনেরা দুই ভাইকে পেয়ে খুব খুশি।

আরও পড়ুন–  PM Modi-র ‘পাকিস্তানি বোন’-এর মৃতদেহ উদ্ধার, ISI-এর দিকে সন্দেহের তির

ইসলামাবাদে হয়েছে তাঁদের অপারেশন। Pakistan Institute of Medical Sciences-এর ১২ জন ডাক্তার মিলে এই জটিল অস্ত্রোপচার করেছেন। গত দুবছর ধরে সিনিয়র ডাক্তার আমজাদ চৌধরির কাছে চিকিত্সাধীন ছিলেন দুজন। Sex Change Operation-এর আগে ও পরে Psychological Test করাতে হয়। কাউন্সেলিং-এর প্রয়োজন পড়ে। অস্ত্রোপচারের পর ওষুধের মাধ্যমে Hormone-এর উতপাদন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

“সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”, ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে পেপটক Amitabh Bachchan-এর

Tue Dec 22 , 2020
নিজস্ব প্রতিবেদন: “সেট ব্যাকের জবাব কামব্যাক করেই দেব”। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেটারদের উজ্জীবিত করতে এবার আসরে নামলেন স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে তিনি ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন। তিনি লেখেন, “ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চিন্তার কিছু […]

Breaking News

Recent Posts