Jallikattu’তে সম্মতি Tamil Nadu সরকারের, আরোপ বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের মধ্যেই ফের রাজ্যে জাল্লিকাট্টুর (Jallikattu) অনুমতি দিল তামিলনাড়ু সরকার (Tamil Nadu government)। মুখ্যমন্ত্রী পালানিস্বামী বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু বিধিনিষেধের (Covid-19 restrictions) উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের জানুয়ারী থেকে ফের  বসতে চলেছে জাল্লিকাট্টুর (Jallikattu) আসর। সরকারের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে সর্বাধিক ১৫০জন এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে করোনা নেগেটিভ রিপোর্ট দেখানোর পরেই অংশগ্রহণ করতে দেওয়া হবে। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়, দর্শকদের সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন- Feroz Shah Kotla থেকে নিজের নামাঙ্কিত স্ট্যান্ড সরাতে বললেন Bishan Singh Bedi; ছাড়লেন সদস্যপদও

প্রতি বছরে পোঙ্গালের (Pongal) সময় এই ষাঁড়  তাড়া করার খেলার আয়োজন করা হয় তামিলনাড়ুতে। এই খেলা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আগেই, এনিম্যাল রাইটস কমিশনের তরফ থেকেও বারংবার এই খেলা বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে। ২০১৫ ও ২০১৬ সালে বন্ধ ছিল জাল্লিকাট্টু (Jallikattu) । কিন্তু তামিলনাড়ু জুড়ে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পরে ফের তা শুরু হয়।

আরও পড়ুন- Boxing Day Test: মেলবোর্নে প্রস্তুতি শুরু রাহানেদের, নেটে সাবলীল Shubman Gill  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Boxing Day Test: ৩৬ রান ভুলে ভারতকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন Steve Smith

Wed Dec 23 , 2020
ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) পিতৃত্বকালীন ছুটিকে সমর্থন করে স্মিথ (Steve Smith) জানিয়েছেন, “অনেক চাপের মধ্যে কোহলিকে এই পিতৃত্বকালীন ছুটি নিতে হয়েছে … Source link

Breaking News

Recent Posts