জমি জট, ধাপে ধাপে চালান হতে পারে Ahmedabad-Mumbai Bullet Train

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন(Bullet Train) প্রকল্প এখনও আটকে রয়েছে জমি জটে। গুজরাটে জমি সমস্যা অনেকটা মিটলেও মহারাষ্ট্রে তা এখনও মেটেনি। এরকম এক অবস্থায় ধাপে ধাপে বুলেট ট্রেন চালু করার কথা ভাবছে রেল।

আরও পড়ুন-‘মতপার্থক্য যেন শ্রদ্ধার অন্তরায় না হয়, সব রাজনৈতিক দলই এই দোষে দুষ্ট’
 
রেল মন্ত্রক সূত্রে খবর, প্রাথমিকভাবে তা চলতে পারে আহমেদাবাদ(Ahmedabad)থেকে ভাপি(Vapi)পর্যন্ত।  মোট রাস্তা ৩২৫ কিলোমিটার। অন্যদিকে, দ্বিতীয় দফায় তা চলতে পারে ভাপি থেকে বান্দ্রা পর্যন্ত। এদিকে, রেলমন্ত্রীরও সংবাদমাধ্যমে জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার জমি অধিগ্রাহণ সাহায্য না করলে বুটেল ট্রেন ধাপে ধাপেই চালু করা হবে।

রেল বোর্ড সূত্রে জি নিউজের খবর, গুজরাটে বুলেট ট্রেনের জন্য ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। তবে মহারাষ্ট্রে জমি পাওয়া নিয়ে সমস্যা দেখা দেওয়ায় তা এখনও আটকে রয়েছে। আগামী ৩-৪ মাসের মধ্যে মহারাষ্ট্রের ৮০ শতাংশ জমি পাওয়া যাবে।

আরও পড়ুন-মতপার্থক্য যেন শ্রদ্ধার অন্তরায় না হয়, সব রাজনৈতিক দলই এই দোষে দুষ্ট’

সম্প্রতি ভারতে জাপানের দূতাবাস থেকে সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে E5 Series Shinkansen বা বুলেট ট্রেনের কিছু ছবি। ওই ট্রেনে কিছু রদবদল ঘটিয়ে চালানো হবে আহমেদাবাদ-মুম্বই রুটে। 
উল্লেখ্য, ২০১৭ সলের ১৪ সেপ্টেম্বর আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নালন্দা থেকে হাভার্ড হার্ডওয়ার্ক, তারই জেরে কি 'প্রতীচী' বিতর্ক?

Sat Dec 26 , 2020
নিজস্ব প্রতিবেদন: মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তারই মাসুল কি গুনতে হচ্ছে প্রবীণ এই শিক্ষাবিদকে?  শান্তিনিকেতনে তাঁর বাড়ি নিয়ে বিতর্কের পরেই তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। চিঠির বয়ানে তিনি বারবার স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচরণের কারণেই অযথা হয়রানির শিকার হতে হচ্ছে বর্ষীয়ান […]

Breaking News

Recent Posts