কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় থেকেই মঙ্গলবার সরকারের সঙ্গে বৈঠকে রাজি কৃষকেরা ।Farm unions agree to talk to govt on Dec 29

নিজস্ব প্রতিবেদন: বরফ আদৌ গলবে কিনা,  গললে কতটা, তা নিয়ে নানা ধন্দ, নানা প্রশ্ন আছেই। তবু এই প্রেক্ষিতেই সরকারের সঙ্গে আর এক দফা বৈঠকে বসতে রাজি হয়েছেন সিঙ্ঘু সীমান্তের বিক্ষোভকারী কৃষকেরা। এই মর্মে তাঁরা একটি চিঠিও লিখেছেন সরকারকে। বৈঠকটি বসতে চলেছে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ।

বিজেপি সরকারের দেওয়া আলোচনার প্রস্তাব বিবেচনা করে আগামী মঙ্গলবার, ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে ফের আর একবার আলোচনার টেবিলে মুখোমুখি হতে রাজি হল কৃষক সংগঠন। 
তবে সরকারকে লেখা চিঠিতে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কৃষি আইনে কোনও সংশোধন নয়, ৩টি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার নিয়েই তাঁরা আলোচনা করবেন। 
কৃষকদের এই কড়া মনোভাব থেকে অনুমান, আসন্ন বৈঠকটিও সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শুধু শর্ত আরোপই নয়, কেন্দ্রকে লেখা চিঠিতে তীব্র ভাষায় কৃষকেরা জানিয়েছেন, কৃষক আন্দোলনের বদনাম করার জন্য সরকারি প্রচারযন্ত্র যে ভাবে নেমে পড়েছে, তা অবিলম্বে বন্ধ হোক।

আলোচ্য চিঠিটিতে বলা হয়েছে, ‘আমরা তিনটি আইন বাতিল করার দাবিই বরাবর জানিয়ে আসছি। এ দিকে সরকার আমাদের অবস্থানকে ঘুরিয়ে দিয়ে এমন করছে, তাতে মনে হচ্ছে, আমরা যেন ওই তিন আইনের সংশোধন চাইছি। যদি সম্মান দিয়ে কৃষকদের কথা শুনতে চান, তা হলে আগের বৈঠকগুলির তথ্যবিকৃতিকে প্রশ্রয় দেবেন না।’

Also Read: ‘হিন্দু দেশপ্রেমিক গান্ধী’কে নিয়ে নতুন বছরে বই প্রকাশ ভাগবতের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নতুন করোনা স্ট্রেনে আতঙ্কের কিছু নেই জানাল Indian Council of Medical Research

Sun Dec 27 , 2020
নিজস্ব প্রতিবেদন: করোনার নতুন স্ট্রেন নিয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। করোনা সুরক্ষাবিধি প্রায় সব দেশেই অল্পবিস্তর বহাল ছিল। এই আতঙ্কের পরে তা রাতারাতি আরও কড়া হয়েছে। কোথাও বন্ধ হয়ে গিয়েছে বিমানের উড়ান। কোথাও জারি হয়েছে কার্ফু। ভারতেও দু-একটি রাজ্যে নাইট কার্ফু চালু হয়েছে। এই অবস্থায় নিজেদের জন্য নীতি নির্ধারণ […]

Breaking News

Recent Posts