দুর্গরক্ষা অরিন্দমের, চেন্নাইয়ন এফসি-র সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ATK Mohun Bagan

নিজস্ব প্রতিবেদন:  এফসি গোয়া (FC Goa),বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে জয়ের পর মঙ্গলবার চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে জিততে পারল না অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোল শূন্য ড্র । চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) সঙ্গে ড্র করেই বছর শেষ করল সবুজ-মেরুন ব্রিগেড। এই ড্রয়ের সুবাদে অবশ্য লিগ টেবিলের শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে (GMC Stadium Bambolim) মঙ্গলবার সেয়ানে-সেয়ানে লড়াই চলল। বার বার এটিকে মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রাখল চেন্নাইয়ন এফসি (Chennaiyin FC)। সবুজ-মেরুন গোলের নিচে এদিন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharja)। বেশ কয়েকটি দুরন্ত সেভ করে এটিকে মোহনবাগানের পরিত্রাতা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharja)।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) ৮ ম্যাচে ১০ পয়েন্ট।

আরও পড়ুন – প্রয়াত অলিম্পিয়ান ফুটবলার Nikhil Nandy

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নতুন বছরের প্রথম মাসে (January) ১৬ দিন বন্ধ থাকবে Bank, জেনে নিন তারিখ

Tue Dec 29 , 2020
নিজস্ব প্রতিবেদন– ব্যাঙ্কিং-এর বিভিন্ন সুবিধা এখন গ্রাহকরা পান অনলাইনে। তবুও চেক ক্লিয়ারেন্স, লোন-সহ একাধিক প্রয়োজনে সশরীরে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় গ্রাহকদের। নতুন বছরের প্রথম মাসে কিন্তু ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্কে যাওয়ার যেদিন প্রয়োজন, সেদিন ছুটি কি না আগে থেকে দেখা নেওয়াটা প্রয়োজন। ১৬ দিন ছুটি। তার মধ্যে […]

Breaking News

Recent Posts