নতুন বছরে উত্তর কোরিয়াবাসী অমলের মতোই পেলেন ‘রাজার চিঠি’

নিজস্ব প্রতিবেদন: প্রজাদের চিঠি লিখলেন রাজা। নতুন বছরে দেশবাসীকে চিঠি লিখলেন কিম জন। চিঠিতে কিম বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও কঠোর পরিশ্রম করবেন তিনি।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার মারফত জানা গিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ (Korean Central News Agency)শুক্রবার কিমের এই চিঠি লেখার খবরটি জানিয়েছে।

কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি সেই দলকে সমর্থনের জন্য দেশটির জনগণকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন কিম জং-উন। তিনি লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, সে জন্য দেশে নতুন যুগ নিয়ে আসতে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দেওয়া-সহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতিতেও চাপ পড়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই চাইছে দেশটি। এই প্রেক্ষিতে স্বয়ং প্রেসিডেন্টের চিঠি পেয়ে আশায় তাই বুক বাঁধছেন দেশবাসী। 

Also Read: ফাইজারের টিকাকেই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের বৈধতা দিল ‘হু’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন Shakib Al Hasan

Fri Jan 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন শাকিব (Shakib Al Hasan)। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই খবর প্রকাশ্যে আনলেন বাংলাদেশি অলরাউন্ডার।     স্ত্রী উম্মে আহমেদ শিশিরের (Umme Ahmed Shishir) বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে ভক্তদের […]

Breaking News

Recent Posts