Steve Smith Isn’t Performing As He Has Not Been Able To Meet His Wife For A Long Time: Kim Hughes । স্ত্রী’র সঙ্গে দূরত্ব…তাই রান পাচ্ছে না স্মিথ: Kim Hughes

নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে বাইশ গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্টিভ স্মিথের (Steve Smith)। এমনিতেই ভারতের বিরুদ্ধে স্মিথের রেকর্ড বেশ ভালো। কিন্তু চলতি টেস্ট সিরিজে একেবারে ফর্মের ধারে কাছে নেই স্মিথ (Steve Smith)। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। স্মিথের (Steve Smith) এই সমস্য়া মানসিক বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ (Kim Hughes)।

অ্যাডিলেডের পর মেলবোর্ন দুই টেস্টে চার ইনিংসে বড় রান নেই স্মিথের (Steve Smith) ব্যাটে। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন। আর মেলবোর্নে (Melbourne Cricket Ground) প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে করেন ৮ রান। তারপরেই স্মিথকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- চোট পেয়ে দেশে ফিরছেন, মনখারাপের মাঝেই সুখবর পেলেন Umesh Yadav

ইংল্যান্ড সফর, আইপিএল তারপর দেশের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ। দীর্ঘদিন ধরেই বায়ো বাবলে থাকতে হচ্ছে স্মিথ (Steve Smith)। প্রাক্তন অজি অধিনায়ক কিম হিউজ (Kim Hughes) মনে করেন, স্ত্রী দানি উইলিসের (Dani Willis) সঙ্গে অনেকদিন কাটাতে না পারায় মানসিকভাবে ভালো অবস্থায় নেই স্মিথ (Steve Smith)। তিনি বলেন, “স্মিথ বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু এই সিরিজে ওর চেনা ফর্মে নেই। কোয়ারেন্টিনের কারণে সাড়ে চার মাস স্ত্রী দানির সঙ্গে তার দেখা হচ্ছে না। সঙ্গীর থেকে দূরে থাকার কারণে মানসিকভাবে সে ভালো নেই।”

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর অবশ্য নিউ ইয়ার্স ইভে স্ত্রী দানি উইলিসের (Dani Willis) সঙ্গে দেখা হয়েছে স্মিথের। দূরত্ব দূর হয়েছে এবার কি সিডনিতে স্বমহিমায় দেখা যাবে স্টিভ স্মিথকে (Steve Smith)!

আরও পড়ুন- বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন Shakib Al Hasan

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Indian Ocean-এ এবার আরও কড়া নজরদারি; নৌসেনার হাতে আসছে ১০ শক্তিশালী Drone

Fri Jan 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় নৌসেনার জন্য উন্নতমানের ড্রোন(drone) কেনার ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। ওই ধরনের ২টি নজরদারি ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্র(US) থেকে লিজ নিয়ে চালানোর পর পর ওই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আরও পড়ুন-কোভিড আবহে বর্ষবরণ, উৎসবের মেজাজে চিড়িয়াখানা থেকে নিক্কোপার্ক ভারত মহাসাগরে যুদ্ধ জাহাজ থেকে নজরদারি চালাতে কেনা হবে ওইসব ড্রোন।  সংবাদসংস্থা […]

Breaking News

Recent Posts