মুস্তাক আলির ২০ জনের দল ঘোষণা, অভিমন্যুকে সরিয়ে অধিনায়ক অনুষ্টুপ

 নিজস্ব প্রতিবেদন: আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান অনুষ্টুপ মজুমদার। বাংলার হয়ে বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপের অধিনায়কত্ব পাওয়ার দিনে সহ-অধিনায়ক বাছা হল শ্রীবৎস গোস্বামীকে। সিএবির তরফে বৃহস্পতিবার রাতে ২০ জনের বাংলা দল ঘোষণা করা হয়। 

সিএবির তরফ থেকে জানানো হয় বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে ব্যাটিংয়ে বেশী মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে অনুষ্টুপের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে রঞ্জি ট্রফিতে অভিমন্যুই অধিনায়কত্ব করবেন বলে খবর। সেক্ষেত্রে আলাদা ফর্ম্যাটের জন্য আলাদা অধিনায়ক দেখা যাবে বাংলা ক্রিকেটে। 

অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যে মনোজ তিওয়ারি, সুদীপ চ্যাটার্জী, শাহবাজ আহমেদ, ইশান পোড়েলরা রয়েছেন দলে। কাজী জুনেইদ সইফি ও সুজিত যাদবকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। বি গ্রুপে রয়েছে বাংলা দল এবং বাংলার সব ম্যাচই হবে কলকাতায়। শনিবার দিন বায়ো বাবলে ঢুকে পড়ছে বাংলাসহ বাকি সব দলই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জয় দিয়ে বছর শুরু Manchester United-এর, Liverpool-কে ধরে ফেলল Solskjaer-এর দল

Sat Jan 2 , 2021
নিজস্ব প্রতিবেদন: দুরন্ত জয়ে বছর শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ২-১ গোলে হারাল ওলে গানার সোল্কসজায়ারের (Ole Gunnar Solskjaer) দল। একই সঙ্গে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে (Liverpool) ছুঁয়ে ফেলল ম্যান ইউ। গোল পার্থক্যে আপাতত লিগে দু নম্বরে রেড ডেভিলসরা।   Starting […]

Breaking News

Recent Posts