মহাকাশে ১৫০ বছর ধরে চলছে তারা-বাজির খেলা

নিজস্ব প্রতিবেদন: আকাশে বাজি পুড়তে তো অনেকেই দেখেছেন। তবে তা মাটি থেকে উঠে গিয়ে আকাশে আলোর রামধনু ছড়ায়। 

কিন্তু মাটির উৎসহীন মহাকাশে বাজির আলো? না, নিশ্চয়ই তা কেউ দেখেনি। 

তবে হতাশার কিছু নেই। নতুন বছরে এসে গিয়েছে সেই বিরল দিন, যখন আপনি মহাকাশের ভোজবাজির আলোয় রাঙানো একটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন।

‘নাসা’ (NASA)৭,৫০০ আলোকবর্ষ (7,500 light-years) দূরের এক অতিবৃহৎ তারার (super-massive star) ছবি শেয়ার করে জানিয়েছে, ‘এটা কারিনা’ (Eta Carinae) নামের এই তারাটি প্রায় ১৫০ বছর ধরে মহাকাশে আতসবাজির সুষমা ছড়িয়ে চলেছে।

‘নাসা’র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (official Instagram account) ছবিটি শেয়ার করা হয়েছে।    সেখানে ছবির সঙ্গে লেখা হয়েছে– বিদায় ২০২০। স্বাগত ২০২১। আপনি কি কখনও দেড়শো বছর ধরে চলা ধীরগতির কোনও বাজি পোড়ার (a slow-motion firework show that lasted… well over 150 YEARS)সাক্ষী থেকেছেন? না হলে, ‘এটা কারিনা’কে (Eta Carinae) ‘মিট’ করুন।

ক্যাপশনে আরও লেখা হয়েছে, ১৮৪০ সালে মহাকাশে একটা বিপুল বিস্ফোরণ (Great Eruption) ঘটেছিল। তারাটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে, অনেক সময়েই দক্ষিণ সমুদ্রের নাবিকেরা তাঁদের সমুদ্রভ্রমণ-পর্বে তারাটিকে নজর করেছেন।

Also Read: মহাকাশে এবার ‘পরিবেশবান্ধব’ কাঠের উপগ্রহ পাঠাতে চলেছে জাপান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ক্রাইস্টচার্চে পাক টেল এন্ডারদের গোপন আলোচনা প্রকাশ্যে, ভাইরাল কথোপকথন

Sun Jan 3 , 2021
নিজস্ব প্রতিবেদন: ক্রাইস্টচার্চে (Christchurch) নিউ জিল্যান্ড-পাকিস্তান (New Zealand-Pakistan) দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মজার ঘটনা ঘটল। ৮২ ওভার শেষে পাকিস্তানের দুই টেল এন্ডার ব্যাটসম্যান নাসিম শাহ (Naseem Shah) এবং মহম্মদ আব্বাস (Mohammad Abbas) নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। পাকিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ২৯৩ রান। নাসিম ৮ রানে ব্যাট করছিলেন আর তখনও […]

Breaking News

Recent Posts