বাড়িতে পড়ে গিয়ে বিপত্তি, Sydney টেস্ট থেকে ছিটকে গেলেন অজি পেসার

নিজস্ব প্রতিবেদন: নিউ ইয়ারের ছুটি কাটাতে গিয়ে বাড়িতে পড়ে বিপদ বাড়ালেন অজি পেসার জেমস প্যাটিনসন (James Pattinson)। পাঁজরে চোট পাওয়ায় সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। যদিও তাঁর পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না, জানিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তরফে।

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australi) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাড়িতে পড়ে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন জেমস প্যাটিনসন (James Pattinson)। তাই তিনি সিডনি (Sydney) টেস্টের দলে থাকছেন না। তাঁর পরিবর্তে কাউকে দলে নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন- গাব্বায় চতুর্থ টেস্ট খেলবে না Team India? জল্পনা ওড়ালেন  Hockley

৩০ বছর বয়সী অজি পেসার প্যাটিনসন (James Pattinson) অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকলেও ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে প্রথম এগারোয় জায়গা হয়নি তাঁর। তৃতীয় টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা কমই ছিল। যদিও ব্রিসবেনে চতুর্থ টেস্টে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর নিউ জিল্যান্ডের (New Zealand ) বিরুদ্ধে।  

আরও পড়ুন- “চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে পারব না”-Cricket Australia’কে সাফ জানিয়ে দিল Team India

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রবার্ট বঢরার দিল্লির অফিসে হানা আয়কর দফতরের

Mon Jan 4 , 2021
ব্যবসায়ী রবার্ট বঢরার (Robert Vadra) ব্রিটেনে (UK) কেনা সম্পত্তির খোঁজখবর শুরু করল আয়কর দফতর (Income Tax Officials)। সোমবার বিকেলে এ বিষয়ে রবার্টের বক্তব্য রেকর্ড করল তারা। দাবি, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর (Sanjay Bhandari) সূত্রে এই সম্পত্তি হস্তগত হয়েছিল বঢরার।  Updated By: Jan 4, 2021, 05:58 PM IST Source link

Breaking News

Recent Posts