কাজের সময় সিনিয়র অফিসার মেয়েকে স্যালুট গর্বিত পুলিস বাবার

নিজস্ব প্রতিবেদন: বহু বছরেরও বেশি সময় ধরে পুলিসের কাজ করছেন বাবা। আর মেয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিস পদে যোগ দিয়েছেন। প্রথম দিন কাজের  মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে।

বাবা শ্যাম সুন্দর অন্ধ্রপ্রদেশের সার্কেল ইনস্পেক্টর পদে নিযুক্ত। সেখানেই DSP পদে যোগ দিয়েছেন পেয়ে জেসি প্রসান্তি। যার জন্য গর্বে বুক ফুলে গিয়েছে বাবার।  সেই মুহূর্তের বিরল ছবিকে ক্যামেরাবন্দি করেছেন থানা অন্য কর্মকর্তারা। 

 

প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করলেন বাবা।

‘‘এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’’ ঘটনার পর জানিয়েছেন  শ্যাম সুন্দর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে পারব না"-Cricket Australia'কে সাফ জানিয়ে দিল Team India

Mon Jan 4 , 2021
নিজস্ব প্রতিবেদন:  কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে নিউ সাউথ ওয়েলস প্রশাসন  (NSW Government) সিডনিতে দর্শক সংখ্যা বেঁধে দিল। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে পঁচিশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল নিউ সাউথ ওয়েলস প্রশাসন (NSW Government)। করোনা উদ্বেগের মাঝে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ ক্রিকেটারদের থাকতে হবে কোয়ারেন্টিনে। কেন এই […]

Breaking News

Recent Posts