এবার ‘সেভ আমেরিকা’ মার্চ ট্রাম্প সমর্থকদের

নিজস্ব প্রতিবেদন: ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা মন্তব্য  করেছেন। ফলকে চ্যালেঞ্জ করে করেছেন একাধিক মামলাও। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনকে ছাড়তে চাননি হোয়াইট হাউস। 

মনে করা গিয়েছিল, ট্রাম্প (Donald Trump)বোধ হয় এবার শান্ত হলেন। হয়তো ফলাফল মেনে নিলেন। কিন্তু ঘটনা তা নয়। এবার তাঁর সমর্থকদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশেও তাঁর উপস্থিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে (rallies in Washington)দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ট্রাম্প সমর্থকরা। ‘মার্চ টু সেভ অ্যামেরিকা’ শীর্ষক ব্যানার নিয়ে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়েছেন তারা। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং এতে কয়েকজন বিক্ষোভকারী আহতও হয়েছেন। অন্ততপক্ষে ছ’জন গ্রেফতারও হয়েছে।

Also Read: নির্জন দ্বীপে লভ ইন দ্য টাইম অফ ‘করোনা’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পর পর তিন ম্যাচে হার, সুনীলদের কোচের দায়িত্ব ছাড়লেন Carles Cuadrat

Wed Jan 6 , 2021
নিজস্ব প্রতিবেদন:  চলতি মরসুমে পর পর তিন ম্যাচে হার। আইএসএলের মাঝপথে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) কোচের দায়িত্ব ছাড়লেন কার্লস কুয়াদ্রাত (Carles Cuadrat)। আপাতত সুনীলদের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন সহকারি কোচ নৌসাদ মুসা (Naushad Moosa)।   Statement: Bengaluru FC and Carles Cuadrat have parted ways by mutual consent. #ThankYouCarles #WeAreBFC https://t.co/AjVrSuvlAb […]

Breaking News

Recent Posts