স্মিথের রান আউটটাই ‘সেরা’, বার বার রিপ্লে দেখতে চান Jadeja

নিজস্ব প্রতিবেদন:  সিডনিতে ফর্মে ফেরা শতরানকারী স্টিভ স্মিথকে (Steve Smith) সাজঘরে ফিরিয়েছে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বুলেট থ্রো। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। স্কোয়ার লেগ বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে এক হাতে বল ধরে ডিরেক্ট থ্রো-তে  স্টিভ স্মিথকে (Steve Smith) রান আউট করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর কেরিয়ারের সেরা রান আউট মানছেন জাড্ডু নিজেই। বার বার সেই রান আউটের ভিডিয়ো দেখতে চান তিনি। সেই সঙ্গে তিনি জানান, এমন রান আউটে অনেক তৃপ্তি। যা ভুলিয়ে দিতে পারে ম্যাচে নেওয়া চার উইকেটকেও।

স্মিথের রান আউট প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জানান, “আমি এই রান আউটের ভিডিয়ো বার বার দেখব। এটাই আমার করা সেরা রান আউট। ৩০ গজ সার্কেলের বাইরে থেকে ডিরেক্ট থ্রো তে রান আউটের মুহূর্ত অনেক বেশি তৃপ্তি দেয়। তিন-চারটে উইকেট নিয়েছি ঠিক আছে, কিন্তু এমন রান আউট বহুদিন মনে থেকে যাবে।”

আরও পড়ুন – উপার্জন ১৫০ কোটির উপরে! বিরাট-রোহিতকে টপকে IPL-এ নতুন মাইলস্টোনের সামনে MS Dhoni

স্টিভ স্মিথের রান আউটের আগে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৬২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। মার্নাস লাবুশানে, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স এবং নাথান লিওঁ-র উইকেট নেন তিনি।

আরও পড়ুন –Ind vs Aus: স্মিথের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে লড়ছে Team India

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

গার্ড দেওয়া থেকে ট্রেন চালানো, মহিলারাই ছোটালেন ট্রেন

Fri Jan 8 , 2021
নিজস্ব প্রতিবেদন: কুমকুম ডোংরি, উদিতা বর্মা এবং আকাঙ্খা রাই সোশ্যাল মিডিয়ায় এরাই এখন নায়িকা। রেলমন্ত্রী এই তিন মহিলাকে কুর্নিশ জানিয়েছেন। এই অচেনা তিন মুখ এখন পরিচিত নেট নাগরিকদের হাতে।  মহারাষ্ট্র থেকে গুজরাত— এই দীর্ঘ পথে ট্রেনের দেখভাল করেছেন মহিলারা। মালবাহী ট্রেনকে গার্ড দিয়ে তা চালিয়ে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, ভারতের […]

Breaking News

Recent Posts