বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার বুমরা, সিরাজ, অভিযোগ জানাল BCCI।mohammad siraj and jasprit bumrah gets racist comments, claims bcci

নিজস্ব প্রতিবেদন– সিডনিতে চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে ফের নতুন বিতর্ক। এবার উঠল বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ। ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ও যশপ্রিত বুমরাকে দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দিনের খেলার শেষে অধিনায়ক রাহানে, অশ্বিনকে কথা বলতে দেখা যায় আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনের সঙ্গে। ছিলেন সিকিউরিটি আধিকারিকরাও। বুমরা ও সিরাজকেও আলোচনায় অংশ নিতে দেখা যায়। 

দীর্ঘক্ষণ আলোচনা চলার পর ড্রেসিংরুমের দিকে পা বাড়ান ক্রিকেটাররা। তবে ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে আরও কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। ভারতীয় দলের অভিযোগ, শুধু তৃতীয় দিনেই নয়, সিডনিতে ম্যাচের দ্বিতীয় দিনেও দর্শকদের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য ভেসে আসে। আইসিসির নিরাপত্তা আধিকারিকও উপস্থিত ছিলেন সেখানে এবং তাঁর কাছেই সরকারি অভিযোগ জানানো হয় ভারতীয় দলের পক্ষ থেকে।

আরও পড়ুন–  Ind vs Aus: পর পর পাঁচজনের চোট, Team India-র ড্রেসিংরুম নাকি হাসপাতাল!

 
ফাইন লেগে ফিল্ডিং করার সময়ে সিরাজের উদ্দেশ্যে মন্তব্য ভেসে আসে বলে জানানো হয়েছে। আইসিসি ব্যাপারটি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ম্যাচের আগামী দুদিন মাঠে দর্শকদের জন্য প্রবেশাধিকার বন্ধ হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'নিরপেক্ষ হোন', ভোটের আগে প্রশাসনিক কর্তাদের উপর চাপ বাড়ালেন Governor

Sat Jan 9 , 2021
নিজস্ব প্রতিবেদন: দিল্লি গিয়েও পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে এদিন তাঁর কী কথা হল তা প্রকাশ্যে বলতে অস্বীকার করেন রাজ্যপাল। তবে তিনি বলেন, ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি চিন্তিত। রাজ্য রাজনৈতিক সংঘর্ষ […]

Breaking News

Recent Posts