জয় দিয়ে I league অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং

নিজস্ব প্রতিবেদন– জয় দিয়েই আই-লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে সুদেভা এফসিকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন ফয়সল আলি। এবারই প্রথম আই লিগ খেলতে নেমেছিলেন সুদেভা। প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে বিদেশি-বিহীন এই দলটি। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় তারা। ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করার সুযোগ এসে যায় মহমেডানের কাছে। কিন্তু সুরাজ রাওয়াতের শট আটকে দেন সুদেভার শেষ প্রহরী রক্ষিত ডাগর। সুদেভা রক্ষণ জমাট রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে। আক্রমণে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কিন লুইস রীতিমতো বেগ দিতে থাকেন সাদা-কালোর রক্ষণভাগের খেলোয়াড়দের। 

আরও পড়ুন–  রেফারির লাল কার্ড ‘ভুল’, ফক্সের নির্বাসন তুলে নিল AIFF, খেলতে পারবেন আজ

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বল নিয়ে বাঁদিক থেকে এসে রক্ষিত ডাগরকে পরাস্ত করে গোল করে যান ফয়সল আলি। মহমেডানের রাফায়েল ওডোভিন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে গোলের সংখ্যা বাড়াতেই পারত মহমেডান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Exclusive: 'বাংলার সংস্কৃতির ধারক আমরা, TMC নয়,' বহিরাগতর পাল্টা Nadda-র

Sat Jan 9 , 2021
বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমায় বিঁধছে তৃণমূল।  Source link

Breaking News

Recent Posts