জয় দিয়েই অভিযান শেষ করল এসসি ইস্টবেঙ্গল I Bangalore East Red-Yellows, SC East Bengal ended the first phase of the campaign with a victory

নিজস্ব প্রতিবেদন:আইএসএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত এসসি ইস্টবেঙ্গল। শনিবার বেঙ্গালুরু এফসি কে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। জয় দিয়েই প্রথম পর্বের অভিযান শেষ করল রবি ফাউলার-এর দল।

এফ সি গোয়ার বিরুদ্ধে প্রায় 40 মিনিট দশজনে খেলে ১-১ ড্র করেছিল এস সি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে এটাই ছিল লাল-হলুদের ইতিবাচক দিক। আইএসএল এর প্রথম পর্বের শেষ লগ্নে ছন্দে ফিরছে ফাউলার এর দল। লিগে টানা তিন ম্যাচ হারা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুড়ি মিনিটে স্তেইনম্যান   এর গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ব্যাস তারপর আর কোনোভাবেই গোল শোধ করতে পারেনি সুনীল ছেত্রী রা। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় এসসি ইস্টবেঙ্গল।

দশ ম্যাচ শেষে লাল-হলুদের পয়েন্ট ১০। জয় দিয়েই প্রথম পর্ব শেষ করল রবি ফাউলার এর দল। অন্যদিকে প্রথম পর্বের শেষে ১০ ম্যাচে বেঙ্গালুরু এফসি পয়েন্ট ১২।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিরাট বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে গোটা পাকিস্তান

Sun Jan 10 , 2021
নিজস্ব প্রতিবেদন: অন্ধকারে পাকিস্তান। শনিবার রাতে হঠাৎই বিদ্যুৎ বিপর্যয় ঘটে গোটা দেশে। স্থানীয় সময় তখন ১১.৪৫। জানা গিয়েছে, অন্ধকারে ডুবে গিয়েছে করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহর।    বিদ্যুৎ সংযোগ একেবারে নেই  বালুচিস্তানের ২৯টি জেলায়। নেই মোবাইল ও […]

Breaking News

Recent Posts