দ্রুততম গোল, ৯ সেকেন্ডে গোল করে নজির গত মরসুমে আই লিগ জয়ী তারকার

নিজস্ব প্রতিবেদন:  রবিবার আই লিগের ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়লেন ট্রাউ এফসি- র তাজাকিস্তানের ফুটবলার কোমরন তুরসনভ। মোহনবাগান মাটে আই লিগের ম্য়াচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করলেন তিনি।

এর আগের রেকর্ডটি ছিল মোহনবাগানের আর এক প্রাক্তন আই লিগজয়ী ফুটবলার কাটসুমির। ২০১৮-১৯ মরসুমে আই লিগে নেরোকা এফসি-র হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জাপানি কাটসুমি উসা। এতদিন এটাই ছিল আই লিগে দ্রুততম গোল। রবিবার কাটসুমিকে ছাপিয়ে গেলেন কোমরন তুরসনভ।

আরও পড়ুন –  সৌরভ নন, ICC-তে বোর্ডের প্রতিনিধি Jay Shah

রিয়াল কাশ্মীরের হারুন আমিরির ভুলে বল পেয়ে যান কোমরন। ডান পায়ের জোরালো শটে গোল করেন তাজাকিস্তানের ফুটবলারটি। ৯ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ট্রাউ এফসিকে। ৭০ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল শোধ করেন ম্য়াসন রবার্টসন।

আরও পড়ুন – ISL 2020-21: মুম্বইয়ের অপরাজিত দৌড় থামিয়ে লিগ শীর্ষে উঠতে মরিয়া ATK Mohun Bagan

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মুম্বইয়ের অপরাজিত দৌড় থামিয়ে লিগ শীর্ষে উঠতে মরিয়া ATK Mohun Bagan

Sun Jan 10 , 2021
নিজস্ব প্রতিবেদন : সোমবার গোয়ার ফতোরদায় চলতি মরসুমে আইএসএলের প্রথম পর্বের শেষ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। এক বনাম দুয়ের লড়াই। সোমবার যে জিতবে লিগ শীর্ষে থেকে সেই দল প্রথম পর্ব শেষ করবে। ৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে এই মুহূর্তে মুম্বই সিটি […]

Breaking News

Recent Posts