ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন Shoaib Malik

নিজস্ব প্রতিবেদন: রাতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া মির্জার স্বামীকে নিয়ে আচমকা উদ্বেগ। যদিও শোয়েব নিজেই টুইট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

রবিবার রাতে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের  ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে অংশ নিতে যাচ্ছিলেন। যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। শোয়েব মালিকের গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে কোনও রকম আঘাত লাগেনি তাঁর। তিনি অক্ষত আছেন।

আরও পড়ুন – Aus vs Ind: সিডনিতে আগ্রাসী ব্যাটিং,সচিন-লক্ষ্মণদের মন জিতে নিলেন Pant

রাতেই টুইট করে শোয়েব মালিক জানান, “ঈশ্বরের আশীর্বাদ আমি সুস্থ আছি। হঠাত্ করেই এমন দুর্ঘটনা ঘটে। যাঁরা আমাকে ভালাবাসা এবং সুস্থতা কামনা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। “

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোয়েব মালিকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে।

আরও পড়ুন – ধৈর্যের পরীক্ষায় পাস Team India, অজিদের চোখরাঙানি এড়িয়ে ম্যাচ বাঁচাল ভারত

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

উহানে প্রথম করোনামৃত্যুর এক বছর

Mon Jan 11 , 2021
চিন ক্রমাগত দাবি করে গিয়েছে, নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঘটনাচক্রে প্রথম চিনে ধরা পড়লেও, চিন এই ভাইরাসের উৎস নয়। Updated By: Jan 11, 2021, 02:05 PM IST Source link

Breaking News

Recent Posts