হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই সিডনিতে লড়াই Hanuma Vihari-র, ব্রিসবেনে শেষ টেস্টে নেই

নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। শামি, রাহুল, জাদেজাদের তালিকায় ঢুকে পড়লেন এবার হনুমা বিহারীও। সিডনিতে চতুর্থ দিনে হ্যামস্ট্রিং-এ হালকা চোট পেয়েছিলেন হনুমা বিহারী। সেই চোট পঞ্চম দিনের সকালে বড় হয়ে দেখা দেয়। তবে বিহারী তাই নিয়েই লড়াই চালান। ম্যাচ শেষে স্ক্যান করা হয়েছে।

তিন দিন পরেই ব্রিসবেনে শুরু চতুর্থ টেস্ট। চোট সারতে সময় লাগবে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে হনুমা বিহারির সার্ভিস পাওয়া যাবে না বলেই সংবাদ সংস্থা পিটিআই-কে নিশ্চিত করেছে বোর্ডের এক সূত্র। এমনকী ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও অনিশ্চিত তিনি। যদিও বিসিসিআই-এর তরফে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
 

আরও পড়ুন-  “এবার সিরিজ জেতার সময়”- রাহানেদের বার্তা দিলেন Sourav Ganguly

যদিও স্ক্যান রিপোর্টের পরেই চোট কতটা গুরুতর তা বোঝা যাবে। যদি grade 1 tear হয় তবে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিহারীকে। তারপর রিহ্যাব। তাই শুধুমাত্র যে ব্রিসবেন টেস্ট তা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজেও নেই তিনি।

দেশ ও দলের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে সোমবার সাড়ে তিন ঘণ্টা ব্যাটিং করলেন বিহারী। ১৬১ বল খেলে ২৩ রান করলেন। এমন ইনিংসকে সেঞ্চুরির থেকেও এগিয়ে রাখছেন সিডনিতে তাঁর সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করা রবিচন্দ্রন অশ্বিন। বিহারীর এই ইনিংস পাঁচিল না তুললে অজিদের আক্রমণের ঢেউ ভারতীয় দূর্গ ভাসিয়ে নিয়ে যেত।

আরও পড়ুন-  সিডনিতে ভারতের লড়াইকে কুর্নিশ Sachin-Kapil থেকে বিগ বি-র

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনার নতুন স্ট্রেন এবার জাপানেও। Another new coronavirus variant found in Japan

Mon Jan 11 , 2021
নিজস্ব প্রতিবেদন: করোনার পুরনো স্ট্রেনের সঙ্গে লড়তে লড়তেই ক্লান্ত হয়ে পড়েছে পৃথিবী। এরই মধ্যে নতুন স্ট্রেন মহা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে পৃথিবী জুড়ে। ব্রিটেনে পাওয়া গিয়েছিল করোনার নতুন স্ট্রেন। এবার মিলল জাপানে। গত কয়েকদিনে ব্রাজিল (Brazil)থেকে একাধিক যাত্রী টোকিয়োয় এসেছেন। তাঁদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সকলের শরীরেই করোনা ভাইরাস […]

Breaking News

Recent Posts