ব্রিসবেন টেস্টে নামার আগে Paine-Smith’র পাশেই Langer

নিজস্ব প্রতিবেদন:  সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেছিলেন অজি অধিনায়ক টিম পেইন। ম্যাচ শেষে ভুল বুঝতে পারেন তিনি। তাই প্রেস কনফারেন্স-এ এসে জানান, তিনি যা করেছেন তা বোকামি। তাই অশ্বিনের কাছে ক্ষমা চেয়েছেন। আর পঞ্চম দিনে ড্রিঙ্কস ব্রেক-এর সময় পিচের উপর চুপিসারে পন্থের Crease Marks তুলে দেন পা দিয়ে ঘষে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। দুটি ভিন্ন ঘটনা হলেও অজি অধিনায়ক টিম পেইন এবং স্টিভ স্মিথের পাশেই দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

 

অধিনায়ক পেইনের প্রতি অগাধ আস্থা ল্যাঙ্গারের। তাই তো জাস্টিন ল্যাঙ্গার টিম পেইন প্রসঙ্গে জানান, “আমি পেইনের উপর কতটা বিশ্বাস করি সেটা আপনারা ভাবতেও পারবেন না। ওই দিনটা ওর ছিল না। তিন বছর ধরে ও কিন্তু তেমন কোনও ভুল করেনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ও অসাধারণ। আমার একশো শতাংশ সমর্থন রয়েছে ওকে।”

আরও পড়ুন- Ind vs Aus: ব্রিসবেনে Team India-র হোটেলের পাশে UK Covid-19 স্ট্রেনের হদিশ, কোয়ারেন্টিনে কড়াকড়ি

এদিকে সিডনি টেস্টের পঞ্চম দিন ড্রিঙ্কস ব্রেক-এর সময় পন্থের Crease Marks পায়ে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করেন স্মিথ। সেই ঘটনা স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়ো ফুটেজ  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এর পরই স্মিথকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে ল্যাঙ্গারের প্রতিক্রিয়া, “স্মিথের ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। ওর সম্পর্কে যা বলা হচ্ছে তা ঠিক নয়। স্মিথকে যাঁরা চেনেন তাঁরা  জানেন ও কতটা ছটফটে। ওই ঘটনা দেখার পর তো আমরাও হেসেছিলাম ড্রেসিংরুমে। ক্রিজে স্মিথ তো এমনটাই করে। “

আরও পড়ুন- চোটে জর্জরিত Team India, ব্রিসবেনে ব্যাট হাতে নামতে তৈরি Sehwag

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

এক ইঞ্চি জমি না ছেড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার পথ দেখিয়েছিলেন Sourav, মত প্রাক্তন অজি তারকার

Wed Jan 13 , 2021
নিজস্ব প্রতিবেদন: অ্যাডিলেডে ৩৬ রানের মহাবিপর্যয় কাটিয়ে মেলবোর্নে ৮ উইকেটে টেস্ট জয়। মেলবোর্নে প্রত্যাঘাতের পর সিডনিতে শেষ দিনে চারশোর বেশি রান তাড়া করতে নেমে দাঁতে দাঁত চেপে মহাকাব্যিক লড়াই। সিরিজ এখন ১-১। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে সম্মুখ সমরে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর অস্ট্রলিয়ার বিরুদ্ধে […]

Breaking News

Recent Posts