আটশো উইকেট পেতে পারেন! Ashwin-কে নিয়ে বড় কথা বললেন Muralitharan

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্রিকেটে তিনি রেকর্ড ৮০০ উইকেটের মালিক। মুথাইয়া মুরলীধরন। অস্ট্রেলিয়ার নাথান লিওঁ নয়, কিংবদন্তি লঙ্কান স্পিনারের রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনই। মুরলী নিজের মুখেই সে কথা জানালেন। তবে আধুনিক ক্রিকেটে বোলারদের কাজ যে অনেকটা কঠিন হয়ে গিয়েছে সেটা স্বীকার করে নেন মুরলীধরন।

৩৩ বছর বয়সী অজি স্পিনার নাথান লিওঁ ৯৯টি টেস্টে ৩৯৬টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ৩৪ বছর বয়সী ভারতীয় স্পিনার আর অশ্বিন ৭৪টি টেস্টে ৩৭৭টি উইকেট নিয়েছেন। এই দুই স্পিনারের মধ্যে মুরলীর বিশ্বরেকর্ডের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার।

সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকাকে এক সাক্ষাৎকারে মুথাইয়া মুরলীধরন বলেন, “অশ্বিনের সামনেই একমাত্র সুযোগ রয়েছে। ও খুব ভাল বোলার। এখন যারা খেলতে তাদের মধ্যে আর কেউ ৮০০ উইকেট পেতে পারে বলে তো মনে হয় না। “

আরও পড়ুন- Ind vs Aus: চোটের ধাক্কা অস্ট্রেলিয়া দলে, Brisbane Test থেকে ছিটকে গেলেন অজি ওপেনার

অস্ট্রেলিয়ার নাথান লিওঁ-র পক্ষে ৮০০ উইকেট নেওয়া কেন সম্ভব নয় তারও ব্যাখ্যা দিয়েছেন মুরলীধরন। এই প্রসঙ্গে তিনি বলেন, ” ও (নাথান লিওঁ) মনে হয় না পারবে ৮০০ উইকেটের ধারেকাছে যেতে। ও অতটা ভাল বোলার নয়। ৮০০ উইকেট পেতে অনেকগুলো ম্যাচ লাগবে। ও অতগুলো ম্যাচ খেলতে পারবে বলে মনে হয় না।”
 

আরও পড়ুন- কথা বলাই ওঁর কাজ… যা খুশি বলতে পারেন- গাভাসকরকে খোঁচা Paine’র

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"Irrespective of how many players get injured, India will win the Brisbane test against Australia": Shoaib Akhtar । Ind vs Aus: চোটে জেরবার Team India ব্রিসবেন টেস্ট জিতবে: Shoaib Akhtar

Thu Jan 14 , 2021
নিজস্ব প্রতিবেদন : ব্রিসবেনে টেস্ট খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার মূল সমস্যা এখন চোটের লম্বা লাইন। সিরিজের শেষ লগ্নে এসে ব্রিসবেনে প্রথম এগারো গড়তেই ঘুম ছুটছে টিম ম্যানেজমেন্টের। চোটে জেরবার টিম ইন্ডিয়া ব্রিসবেনে টেস্ট জিতবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ব্রিসবেন টেস্টের আগে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব […]

Breaking News

Recent Posts