বিস্ময় প্রতিভা! Freestyle ফুটবলে বিশ্বরেকর্ড ১২ বছরের বালকের

নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। নাইজেরিয়ার ওয়ারির ১২ বছরের চিনোনসো ইচে। আর এই বয়সেই এক অনন্য নজির গড়ে ফেলেছে সে। একটি বল মাথায় ব্যালান্স করে রেখে অন্য বলটিকে এক মিনিটে পা দিয়ে ১১১ বার স্পর্শ করেছে ইচে। আর এই কার্মকাণ্ড জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে।


মেসি-রোনাল্ডো ছাড়াও ইচে নাইজেরিয়ার প্রাক্তন মিডফিল্ডার জে জে ওকোচার ভক্ত। তবে ফ্রি স্টাইল ফুটবলের কৌশল সে নিজে নিজে শিখেছে বলে জানিয়েছে। চিনোনসোর কথায়, কেউ আমাকে শেখায়নি। তবে বাবার দেখানো কিছু ভিডিয়ো থেকে আমি কিছু শিখেছি।

আরও পড়ুন- IND vs AUS: ব্রিসবেনে রিভিউ চাইলেন Pant, হেসে ওড়ালেন Rohit

বড় হয়ে ফুটবলারের পাশাপাশি ফ্রিস্টাইলার হতে চায় চিনোনসো ইচে। বিশ্ব জুড়ে ঘুরে বেড়াতে চায়। একই সঙ্গে সে ঠিক করে ফেলেছে নিজের টার্গেট। মাথায় একটি বল রেখে অন্য বলটি পা দিয়ে ২০০০ বার স্পর্শ করা।

আরও পড়ুন- IND vs AUS: পুরনো রোগ সারছে না অজিদের, ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার Siraj

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অভিষেকে Smith-এর উইকেট নিয়ে উচ্ছ্বসিত Sundar

Fri Jan 15 , 2021
নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে অভিষেক টেস্টেই ওয়াশিংটন সুন্দরের শিকার সিডনিতে ফর্মে ফেরা স্টিভ স্মিথ। অজি তারকার উইকেট তুলে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। পরিকল্পনা করেই স্মিথের উইকেট তুলে নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ৫০ ওভার বল করতেও কোনও সমস্যা নেই ওয়াশিংটন সুন্দরের। Let’s hear it for @Sundarwashi5, who gets his #TeamIndia  from @ashwinravi99. […]

Breaking News

Recent Posts