এগিয়ে গিয়েও FC Goa-র বিরুদ্ধে আটকে গেল ATK Mohun Bagan

নিজস্ব প্রতিবেদন:  প্রথম লেগে জয় পেলেও দ্বিতীয় লেগে এফসি গোয়ার কাছে আটকে গেল এটিকে মোহনবাগান। রবিবার ফতোরদা স্টেডিয়ামে গোয়ার সঙ্গে ১-১ ড্র করল অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল।

 

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান ম্যাচ। প্রথম লেগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হারলেও দ্বিতীয় পর্বের শুরুতেই আটকে গেল সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে এডু গার্সিয়ায় ফ্রি কিকে দুরন্ত গোল। এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের দল। ম্যাচের ৮৪ মিনিটে ঈশান পন্ডিতার গোলে সমতা ফেরায় এফসি গোয়া। দু দলই একাধিক সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হয়।

আরও পড়ুন – Brisbane Test: লিঁওর বেল বদলের ভিডিয়ো ভাইরাল, অন্ধবিশ্বাস নাকি অন্য কিছু?

১১ ম্য়াচ শেষে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান। অন্যদিকে ১১ ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট ১৯। লিগ টেবিলে তারা এখন তিন নম্বরে।

আরও পড়ুন – Brisbane-এ সুন্দর, শার্দুলের দাপাদাপি, ৩০০ পার Team India-র

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

mohammad siraj gets five wicket against australia

Mon Jan 18 , 2021
নিজস্ব প্রতিবেদন– পরিস্থিতি অনেকটা Sydney Test-র মতোই। এবারও টার্গেট বড়। তবে মস্ত নয়। সিডনিতে পাহাড়ের সমান টার্গেট তাড়া করতে হয়েছিল Team India-কে। লড়াইয়ে ফাঁকি ছিল না। পন্থ, পুজারা, বিহারী, অশ্বিনদের হার না মানা মনোভাব শেষমেশ ম্যাচ ড্র করিয়ে ছেড়েছিল। তবে সেই ড্রতেও গরিমা ছিল। কারণ, খাদের কিনারায় দাঁড়ানো ভারতীয় দলকে […]

Breaking News

Recent Posts