পাকিস্তানে ভূমিকম্প, হতাহতের খবর নেই। Quake of 6.4 magnitude hits Pakistan

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে আবার ভূমিকম্প। শুক্রবার রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাক-ভূমি।

পাক আবহাওয়া অফিসসূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৬.৪ মাত্রার (earthquake of magnitude 6.4) ভূমিকম্প অনুভূত হয় ইসলামাবাদ-সহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান প্রদেশের কিছু অংশ, পাকনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে।

আরও পড়ুন: 7.7 মাত্রার তীব্র ভূমিকম্প (Earthquake), ছোট সুনামিতে বিপদ আপাতত কাটল

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান (Tajikistan)। ভূ-অবস্থানগত দিক থেকেই পাকিস্তান ভূকম্পপ্রবণ (earthquake-prone)। একই সঙ্গে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান এই দুই টেকটোনিক প্লেটের (Eurasian and Indian tectonic plates) উপর পাকিস্তান অবস্থিত। ‘চমন ফল্ট’ (The Chaman Fault)পাকিস্তানের কাছে বরাবর এক ভীতির কারণ। 

ভূমিকম্প আঘাত হানার পরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফরাবাদ-সহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। স্বাভাবিক ভাবেই তাঁদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সম্পদহানির সঠিক তথ্যও মেলেনি। দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকায় এই ভূমিকম্প কী ধরনের প্রভাব ফেলল, এখনও পর্যন্ত সে খবরও অজানা।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু সিডনিতে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

তীব্র সমালোচিত ট্রাম্প অভিযোগ থেকে পেলেন মুক্তিও

Sun Feb 14 , 2021
নিজস্ব প্রতিবেদন: ক্যাপিটল-কাণ্ডের জেরে পাঁচদিন ব্যাপী ট্রায়ালের পরে অবশেষে খালাস পেলেন পূর্বতন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে (Donald Trump)অভিযোগ থেকে মুক্তি দেওয়ার বিষয়টিতে অবশ্য সংখ্যাগুরুর সিলমোহর পড়েনি। শেষমেশ সাত রিপাবলিকান (Republicans) এই ট্রায়ালে অংশ নেন এবং তাঁরাই ট্রাম্পের মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির […]

Breaking News

Recent Posts