মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে পাঁচ জনের মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে ৫ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। আরেক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ আদালতে ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলার শুনানি হয়। অভিযুক্তদের আদালতে নিয়ে আসার সময় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ঢাকার আদালত চত্বর। 

অভিযুক্তদের নাম  মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন, আবু সিদ্দিকি ওরফে সাকিব, মোজাম্মেল হোসেন, আরাফত রহমান এবং শফিউর রহমান ফারাবি। শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি ঘোষণা করেছে। 

জানা গিয়েছে এই গোষ্ঠী ১২ জনেরও বেশি ব্লগার ও সমাজকর্মীকে কুপিয়ে খুন করেছে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি  অমর একুশে বইমেলা থেকে  ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কুপিয়ে খুন করা হয় ব্লগার অভিজিৎ রায়কে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জলবায়ু নিয়ে কথা বলতে হবে আগে ভাবিনি, বিল গেটস

Wed Feb 17 , 2021
নিজস্ব প্রতিবেদন: মাইক্রোসফ্টের দুনিয়া থেকে জলবায়ু। একেবারে ১৮০ ডিগ্রি পটবদল? কী বলা যায় এই ঘটনাকে? হ্যাঁ, প্রায় তাই-ই। বিল নিজেও বলছেন, তিনি কখনও ভাবেননি যে, তাঁকে জলবায়ু নিয়েও কথা বলতে হবে। ‘হাউ টু অ্যাভয়েড আ ক্লাইমেট ডিজাস্টার’  (HOW TO AVOID A CLIMATE DISASTER/The Solutions We Have and the Breakthroughs We […]

Breaking News

Recent Posts