Tashnuva Anan becomes Bangladesh’s first transgender news anchor

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে (Bangladesh) প্রথমবার, বেসরকারি সংবাদ মাধ্যমে নিয়োগ করা হল ১ রূপান্তরকামী সংবাদ পাঠিকাকে। নাম তানসুভা আনন শিশির। ৮ মার্চ থেকে তানসুভা বাংলাদেশ (Bangladesh)-এর ওই বেসরকারি টিভি চ্যানেলে হয়ে সংবাদ পাঠ করবেন।

জানা যাচ্ছে, তানসুভা আনন শিশির কেরিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসাবে। পরবর্তীকালে তিনি অভিনয় দুনিয়াতেও কাজ করেন। এবছরই তিনি দুটো ছবির জন্য সই করেছেন। যার মধ্যে একটি ছবিতে তানসুভাকে মহিলা ফুটবল কোচ হিসাবে দেখা যাবে। এর আগে তানসুভা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ-এ আরও একজন রূপান্তরকামী মহিলার সঙ্গে কাজ করেছেন। যে কারণে তাঁরা মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উপর স্কলারশিপও পান। 

তানসুভা আনন এবিষয়ে জানিয়েছেন, ”আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে বদ্ধমূল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ব্রিটেনে আরও এক নতুন স্ট্রেনের আতঙ্ক

Sun Mar 7 , 2021
নিজস্ব প্রতিবেদন: ‘উহান স্ট্রেনে’র দিন কবেই অতীত। গত কয়েকমাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম করোনা ভাইরাসের উপদ্রব দেখা দিয়েছে। এর মধ্যে সব থেকে ভয় জাগিয়ে ছিল ‘ব্রিটেন স্ট্রেন’। এবার সেই ব্রিটেনেই দেখা গেল করোনার আর-এক নতুন স্ট্রেন। তা নিয়ে উদ্বিগ্ন ব্রিটেন-সহ গোটা বিশ্ব।  নতুন স্ট্রেনটির সম্পর্কে এখনও খুব বেশি […]

Breaking News

Recent Posts