Sushant Singh Rajput’s Throwback Video Talking Passionately About Stars

নিজস্ব প্রতিবেদন : ​মহাকাশটা ঠিক কেমন, তারা-রাই বা কেমন, তা নিয়ে ছিল অসীম আগ্রহ। বলিউের একমাত্র অভিনেতা তো তিনিই, যাঁকে চাঁদের মাটিতে নিজের নামে জমি কিনতে দেখা যায়। মহাবিশ্বের প্রতি যে অমোঘ টান ছিল সুশান্ত সিং রাজপুতের, তা বার বার প্রমাণিত হয়েছে। সেই কারণেই ৫৫ লক্ষ দিয়ে টেলিস্কোপ কিনে চাঁদে কেনা নিজের নামের জমির দেখভাল করতেন সুশান্ত।

আরও পড়ুন : ছেলের মৃত্যুর পর কেমন আছেন সুশান্তের বাবা! চোখে জল আসবে শুনলে

শুধু তাই নয়, মহাবিশ্ব এবং তারাদের নিয়ে বলতে গিয়ে যেন চোখমুখ সব উজ্জ্বল হয়ে উঠত সুশান্ত সিং রাজপুতের। বার বার সেই ছবি প্রকাশ্যে এসেছে। এবারও সুশান্তের তেমনই একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে টেলস্কোপের সামনে বসে তারাদের নিয়ে বলতে শোনা যায় বলিউড অভিনেতাকে।

আরও পড়ুন : সুশান্তকে নিয়ে পরামর্শের জন্য মহেশ ভাটের কাছে ছুটে যেতেন রিয়া, ফের বিতর্ক

দেখুন সেই ভিডিয়ো…

 

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে দাবি জানাতে শুরু করেছেন অনেকে। সুশান্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট কীভাবে ডিলিট করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, সুশান্তের প্রযোজক বন্ধু সন্দীপ সিং-কে পুলিস আবার জিজ্ঞসাবাদ করুক, তাঁর মোবাইল পরীক্ষা করে দেখা হোক বলে দাবি জানিয়েছেন প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু নীলোতপল। বলিউডে নিজের জায়গা তৈরি করতে কোনও প্রবাবশালীর চাপে পড়ে সুশান্তের সোশ্যাল হ্যান্ডেল থেকে সন্দীপ বিভিন্ন পোস্ট ডিলিট করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও সন্দীপ সিং এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। পাশাপাশি রিয়া চক্রবর্তীকেও আরও একবার পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে শোনা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

#BlackLivesMatter! ফুটবল থেকে ক্রিকেট বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা একই

Mon Jun 29 , 2020
প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ১২টি ম্যাচে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে ফুটবলারদের জার্সির পিছনে নাম লেখা ছিল না, তার বদলে বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্লোগান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা ছিল। ছবি: সংগৃহীত Source link

Breaking News

Recent Posts