Udupi 22-yr-old forced to quit as Oxford students’ union president

নিজস্ব প্রতিবেদন: অপসারিত হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি।

‘জাতিবিদ্বেষ’মূলক মন্তব্য করার অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই সরে যেতে বাধ্য করা হল কর্নাটকের তরুণী রশ্মি সমন্তকে (Rashmi Samant)

আরও পড়ুন: কমেডি অফ এররস্? বিশ্বজুড়ে বেড়েছে যমজ সন্তানের জন্ম

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন রশ্মি (first Indian woman president of the Oxford University Students Union)। কিন্তু তাঁর বিরুদ্ধে ‘জাতিবিদ্বেষ’মূলক (anti-Semitic and racist) মন্তব্যের অভিযোগ ওঠে। নেটমাধ্যমে রশ্মির পোস্ট করা পুরনো লেখাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে এই ক্ষোভ ছড়ায়। তাঁকে সভাপতির পদ থেকে সরানোর দাবিও উঠেছিল।

গত ১১ ফেব্রুয়ারি অক্সফোর্ডের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রশ্মি। দায়িত্ব গ্রহণ করার পরই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ‘ক্যাম্পেন ফর রেসিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকুয়ালিটি’  (Oxford Students Union Campaign for Racial Awareness and Equality) এবং ‘এলজিবিটিকিউ’ (Oxford LGBTQ)। তাদের অভিযোগ, বেশ কিছু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে নেটমাধ্যমে লিখেছেন রশ্মি। অতএব তাঁকে সভাপতির পদে বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ফিরে এল বিলুপ্ত মাছ! বিস্মিত পরিবেশবিদেরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটছে ভয়ঙ্কর এক গ্রহাণু

Fri Mar 12 , 2021
নিজস্ব প্রতিবেদন: মাঝে মাঝেই সেই এক ত্রাসের কথা শোনা যায়। মহাজাগতিক ত্রাস। যার ভয়ে কুঁকড়ে থাকে পৃথিবী নামের গ্রহটি। অন্ধকার মহাকাশ থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা কোনও মহাজাগতিক বস্তু, গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এর পর কী হবে? থাকবে তো গ্রহটির অস্তিত্ব? বেঁচে থাকবে মানুষ?    এত কথার সাতকাহন কারণ, […]

Breaking News

Recent Posts