নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টুইট করে একথা জানান, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফইজল সুলতান। জানা যাচ্ছে, দুদিন আগেই Covid ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। আর তার পরেই পাক প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ হয়। এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাক প্রধানমন্ত্রী।
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
প্রসঙ্গত, গতবছর এপ্রিল মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও পরে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।