হাওয়ার ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল জাহাজ, ট্রাফিক জ্যাম সমুদ্রের ব্যস্ততম বাণিজ্যিক রুটে

নিজস্ব প্রতিবেদন: বুধবার ঝোড়ো হাওয়ার ধাক্কায় সুয়েজ খালে এক বিশাল কন্টেইনার বোঝাই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক রুটে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে জাহাজটি। ফলে সমুদ্রে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে।  ব্যহত হয়েছে জাহাজ চলাচল।

মঙ্গলবার পোস্ট করা একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, জাহাজটি তাইওয়ানের মালিকানাধীন এমভি এভার গিভেন মালিকানাধীন । এটি ৪০০ মিটার লম্বা জাহাজ যার প্রস্থ ৫৯ মিটার।  নৌ-পথের পাশে  খননকার্য চালিয়ে গতিপথকে বাড়ানো হচ্ছে।  শিপ অপারেটর এভারগ্রিন মেরিন কর্পস জানিয়েছে হাওয়ার ঝাপটায় এই দুর্ঘটনা ঘটেছে। 

 

 জাহাজের মালিককে এই ঘটনার কারণ সম্পর্কে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব জাহাজটিকে সহায়তা করার জন্য খাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে স্থানীয় সংবাদ সুত্রে খবর।  

ব্লুমবার্গের প্রতিবদন অনুসারে খালে ১০০ টিরও ববেশি জাহাজ আটকে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হাসিনা-হত্যার ষড়যন্ত্রীদের মৃত্যুদণ্ডের নির্দেশ বাংলাদেশে

Wed Mar 24 , 2021
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২০ বছর পরে ঘোষিত হল শাস্তি। সাজা পেয়ে হাসিনা-হত্যার পরিকল্পনাকারীরা ফায়ারিং স্কোয়াডের সামনে। তবে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। প্রায় দু’দশক আগে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Prime Minister Sheikh Hasina) খুনের চেষ্টা করায় ১৪ ইসলামি জঙ্গিকে […]

Breaking News

Recent Posts