prashant kishor claims, minority appeasement politics in west bengal

নিজস্ব প্রতিবেদন: কাটমানি, তোলাবাজি, দুর্নীতি ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার সংখ্যালঘু তোষণ। তোষণ রাজনীতিতে শুধু তৃণমূলকে কাঠগড়ায় তুলতে নারাজ প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তৃণমূলের ভোটকৌশলীর সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের অডিয়ো টেপ ফাঁস করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। আর ওই অডিয়ো টেপে শোনা গেল, প্রশান্ত বলছেন, সংখ্যালঘু তোষণে বাম-কংগ্রেসও সমানভাবে দায়ী। তাঁদের রাজনীতির অভিমুখও সংখ্যালঘু। অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।                  

সাংবাদিক ‘বন্ধু’দের সঙ্গে ‘ক্লাব হাউস রুম’ আলাপচারিতায় তৃণমূলের ভোট কৌশলীকে বলতে শোনা গিয়েছে,’গত ২০ বছর ধরে চলছে সংখ্যালঘু তোষণ। এই দেখুন না বাংলাতেই। রাজনীতির একটাই অভিমুখ, মুসলিমরা যাকে ভোট দেবে সরকার তার। এটাই বাম, কংগ্রেস বা দিদির রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মুসলিম ভোট পেতে সকলেই রাজনীতি করেছে। এই প্রথমবার হিন্দুদের মনে হচ্ছে, আমাদের ভোটেরও গুরুত্ব রয়েছে। সমাজব্যবস্থায় গলদ রয়েছে বলব না, তবে এটা একটা ইস্যু তো বটেই। এটাই ব্যবহার করছে বিজেপি। সংখ্যালঘু রাজনীতির অপব্যবহার করেছে এই পার্টিগুলি। সে কথা অস্বীকার করা যায় না।’ 

 

অর্থনৈতিক ডামাডোলেও বাংলায় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা মমতার সমান বলে মত পিকের (Prashant Kishor)। তিনি বলেন,’বাংলায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া নেই। আর গোটা দেশে তিনি কিংবদন্তী। ১০ থেকে ১৫ থেকে শতাংশ ভোটার মোদীর মধ্যে ভগবানকে দেখেন। ঠিক বা ভুল নিয়ে বিতর্ক হতে পারে। মোদীকে সমর্থন করছেন রাজ্যের হিন্দিভাষীরা। প্রতিষ্ঠানবিরোধিতা তো রাজ্য সরকারের বিরুদ্ধেই। সমীক্ষা বলছে, মোদী ও মমতা বাংলায় একই রকম জনপ্রিয়। এটা নিশ্চিতভাবে বড় ব্যাপার। ৩৫ বছর ধরে বাংলার মানুষ কখনও বিজেপির সরকার দেখেনি। তাঁরা ভাবছেন, বিজেপি এমন কিছু কাজ করে, যা তাঁরা পাননি। এটা লাড্ডু খাওয়ার মতো ঘটনা। সভায় প্রচুর লোক আনতে পারছে বিজেপি। মোদীর জনপ্রিয়তা ও তৃণমূল বিরুদ্ধে রয়েছে ক্ষোভ। তার উপরে বিজেপির ভোট মেশিনারি। এই মূলত এই তিনটিই ইস্যু।’

বাংলায় চতুর্থ দফার ভোটের দিন প্রশান্ত কিশোরের এমন অডিয়ো টেপ নিশ্চিতভাবে বিজেপির হাতে হাতিয়ার তুলে দিল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুন- West Bengal Election 2021: ‘মো-শা আপনারা খুনি,’ কোচবিহারে বাহিনীর গুলিতে মৃত্যু নিয়ে আক্রমণ Derek-র
   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BJP will not cross 100 in bengal

Sat Apr 10 , 2021
নিজস্ব প্রতিবেদন: ফাঁস হওয়া অডিয়ো টেপের সত্যতা স্বীকার করে নিলেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিজেপিকে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন,’নির্বাচিত অংশ নিয়ে মাতামাতি করছে বিজেপি। সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো টেপ প্রকাশ করুক।’ চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিয়ো টেপ শুরু হয়েছে তীব্র জল্পনা। ক্লাব হাউস রুমে প্রশান্ত কিশোরের (Prashant […]

Breaking News

Recent Posts