
৭ জুন থেকে টানা দাম বৃদ্ধি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে টানা তেলের দাম বাড়িয়ে চলে। পরপর ২১ দিনে কলকাতায় পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৯.৯০ টাকা ও ৮.৭৫ টাকা বৃদ্ধি পায়।

দিল্লিতে বেশি ডিজেলের মূল্য
দিল্লিতে এদিন পেট্রোলের মূল্য ৫ পয়সা বৃদ্ধি পাওয়ার পর লিটার পিছু মূল্য দাঁড়িয়েছে ৮০.৪৩ টাকা। অন্যদিকে ডিজেলের মূল্য ১৩ পয়সা বৃদ্ধি পাওয়ার পর দাঁড়িয়েছে ৮০.৫৩ টাকায়।

দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৭.১৯ ও ৭৮.৮৩ টাকা। চেন্নাইতে ৮৩.৬৩ ও ৭৭.৭২ টাকা। কলকাতায় ৮২.১০ ও ৭৫. ৬৪ টাকা।
