প্রচারে বেরিয়ে BJP কর্মীকে গালিগালাজ ফিরহাদের! ভাইরাল ভিডিয়োয় তুঙ্গে তরজা

নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরিয়ে বিজেপির কর্মীকে কুরুচিকর মন্তব্য করছেন ববি হাকিম। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর। এবার সেখান থেকেই প্রার্থী হয়েছেন তিনি। কাজের মাঝেই চলছে প্রচার। আর সেই প্রচারে বেরিয়েই এই মন্তব্য করে বসলেন ফিরহাদ হাকিম। সেই প্রচারেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাছাই করেনি জি ২৪ ঘণ্টা।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘টিএমসির এখন গরু হারিয়ে গিয়েছে। চাষির গরু হারালে টালমাল থাকেন। মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রী নেতারা কী বলছেন ঠিক নেই। ভোট যত এগোচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে এসব কথাবার্তা বলছে ওরা। উনি ওখানকার সংখ্যালঘুদের গরম করছেন, বলছেন বিজেপিকে মারো, কাটো। কিন্তু কেউ রাস্তায় ওনার সঙ্গে কেউ নেই।’

ফিরহাদের ভিডিয়ো প্রসঙ্গ তুলে দিলীপের আরও মন্তব্য, ‘এভাবে ভয়ের রাজনীতি করে চলেছে, মানুষ তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। এই পরিবর্তনের ভোট জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ সব জায়গায় একই ছবি। তাই ওদের নেতারাও নামছেন না। তবে এই ভয়ের রাজনীতিও চলবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভোটার তালিকায় 'মৃত', Polling Officer হিসেবে ডিউটি পড়ল সরকারি কর্মী শৈলেনচন্দ্র-র

Tue Apr 20 , 2021
অয়ন ঘোষাল এবার ভোট দিতে পারবেন না রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের সিনিয়র একজিকিউটিভ অফিসার শৈলেনচন্দ্র ঘোষ। কারণ ভোটার তালিকা অনুয়ায়ী তিনি ‘মৃত’। আরও পড়ুন-ভারতকে ‘লাল’ তালিকাভুক্ত করল ব্রিটেন, করোনার ভারতীয় প্রজাতি নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রক এদিকে, এখনও বেহাল তবিয়তেই চাকরি করছেন ৫৯ বছরের শৈলেনচন্দ্র। অবসর নেবেন আগামী বছর জুন মাসে। […]

Breaking News

Recent Posts