সার্কুলার নয় পদক্ষেপ চাই, করোনাকালে কমিশনকে তুলোধনা কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: করোনাকালে কমিশনের ভূমিকায় তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, একটা নির্দেশিকা দিয়ে জনগণের উপরে সব ছেড়ে দিয়েছে কমিশন। আমরা পদক্ষেপ চাইছি। 

করোনার জেরে প্রচার বন্ধের দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ওই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকায় অসন্তোষপ্রকাশ করেছে আদালত। প্রধান বিচারপতির অভিমত, কমিশনের চুড়ান্ত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তার ব্যবহার করছে না? একটা সার্কুলার দিয়ে জনগনের উপরে সব ছেড়ে দিয়েছে কমিশন। আপনাদের সব আছে, পুলিস থেকে অফিসার তা-ও কোনও কাজ করছেন না। ক্যুইক রেসপন্স টিমকে কেন ব্যবহার করছেন না? 

প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন শেসনের কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। এ দিন আদালত জানায়,’টিএন শেসনের দশ ভাগের একভাগ করে দেখাক নির্বাচন কমিশন। কমিশনের কাছে সার্কুলার নয় পদক্ষেপ চাইছি। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় নির্দেশ দিতে পারছি না। প্রয়োজনে আমরা টিএন শেসনের কাজ করব।’

আরও পড়ুন- ভিক্ষা, ধার বা চুরি করে অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে ভর্ৎসনা Delhi High Court-র
   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

AI unlocks ancient Dead Sea Scrolls mystery

Thu Apr 22 , 2021
“Cutting edge technology” reveals how scribes foiled modern scholars with one of the Biblical texts. Source link

Breaking News

Recent Posts