করোনায় আক্রান্ত হয়েই প্রয়াত শঙ্খজায়া, ৮ দিনের মাথায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদন- কবি শঙ্খ ঘোষ চলে গিয়েছিলেন ২১ এপ্রিল। ছিলেন করোনা আক্রান্ত। বাড়িতেই ছিলেন নিভৃতবাসে। শেষমুহূর্তে ভেন্টিলেশন, তবে শেষরক্ষা হয় নি। এবার চলে গেলেন শঙ্খ-জায়া প্রতিমা ঘোষ। কবি চলে যাওয়ার ঠিক ৮ দিন পরে। বৃহস্পতিবার সকালে বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনা আক্রান্তই ছিলেন। বাড়িতেই কোয়ারেনটিন করছিলেন। চলছিল চিকিৎসা।

আরও পড়ুন: এক মাস আগেও রাজ্যে টিকায় আগ্রহ ছিল না, দুসপ্তাহে প্রায় দ্বিগুণ চাহিদা

 

পরিবারসূত্রে খবর, গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন স্ত্রী প্রতিমা দেবীও। হাসপাতালে যেতে চান নি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল দুজনের। পরিবার সূত্রে আরও খবর, শঙ্খবাবুর মৃত্যুর পর থেকেই প্রতিমাদেবীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫ টায় মৃত্যু হয় তাঁর।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mithun Chakraborty casts his vote

Thu Apr 29 , 2021
নিজস্ব প্রতিবেদন: সকাল সকাল ভোট দিলেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তারকা ভোটার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন বিজেপির এই প্রচারক। সঙ্গে ছিল নিরাপত্তা বাহিনী। ভোটদানের পর মহাগুরু বার্তা, ভোট দিয়ে বেরিয়ে সকলের উদ্দেশ্যে ‘মহাগুরু’র বার্তা,”সকলে ভোট দিন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।” ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে […]

Breaking News

Recent Posts