শপিংমল, সিনেমাহল, রেস্তোরাঁ বন্ধ, বাজার খোলা থাকবে ৫ ঘণ্টা, নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এই প্রথম রাজ্যে বিধিনিষেধ জারি করল সরকারি নির্দেশিকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল বন্ধ করে দেওয়া হল। রাশ টানা হল বাজারের বিকিকিনিতেও। আজ থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা।       

নির্দেশিকা দিয়ে রাজ্য সরকার জানাল,শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা ও সুইমিংপুল বন্ধ থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ।

বাজারের সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার। সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকাল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র ও মেডিক্যাল দোকানকে। রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে। 

নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না। বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনে চলতে হবে।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Israel crush: Netanyahu vows to investigate 'terrible disaster'

Fri Apr 30 , 2021
Benjamin Netanyahu visits the scene of a crush at a religious festival that left dozens dead. Source link

Breaking News

Recent Posts