কোভিড-কালে কালো বাজারিদের তালিকা ফাঁস করতে উদ্যোগী প্রেসিডেন্সির একদল পড়ুয়া

নিজস্ব প্রতিবেদন: বাড়ন্ত অক্সিজেন। এই কঠিন সময়ে নানাভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সহনাগরিকরা। এবার তাই কালোবাজারিদের সনাক্তকরণের প্রক্রিয়া শুরু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্সিজেন, অ্যাম্বুল্যান্সের তথ্যাদি দিয়ে সহনাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা।

গত ৭ দিনে হাজার হাজার কোভিড আক্রান্তকে জরুরি তথ্য সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন দেবনীল, দেবদত্তার মতো  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। পরীক্ষার ফাঁকেই নিজেদের পেজে আবেদনকারীদের তথ্য, ফোন নম্বর সরবরাহের কাজ চলছিল। এর পাশাপাশি তৈরি হচ্ছে কালোবাজারিদের তালিকাও। তাঁদের সবক শেখাতে জোট বেঁধেছেন তাঁরা। 

স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে বাজারে চড়া দর হাঁকিয়ে রীতিমতো ব্যবসা পেতে বসেছিল একদল মানুষ। শুরু হয়েছে তাঁদের চিহ্নিতকরণের কাজ। সেই তালিকা তৈরির পর থানায় অভিযোগ করতে চলেছেন পড়ুয়ারা। পরিকাঠামোর তুলনায় রোগীর চাপ যেহেতু কয়েকগুণ বেশি তাই শুধুমাত্র অনলাইনেই থমকে নেই তাঁদের লড়াই, বরং মানুষের পাশে থাকতে রাস্তায় নেমেও কাজ করছে এই তরুণদল।

আরও পড়ুন- Covid আগের চেয়ে বেশি সংক্রামক, মার্চেই PM Modi-কে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'এটুকুই তো পাওনা', করোনা মুক্ত হয়ে ডাক্তারের হাত ধরে কেঁদে ফেললেন বৃদ্ধা

Sat May 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের গ্রাসে বাংলা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যখন প্রশ্নের মুখে, তখন উল্টো ছবি ধরা পড়ল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। করোনা মুক্ত হওয়ার পর আবেগ আর ধরে রাখতে পারলেন না বৃদ্ধা। ছাড়া পাওয়ার সময়ে ডাক্তারের হাত ধরে কেঁদে ফেললেন তিনি। চোখে জল ডাক্তারেরও। গত বছরও যা ঘটেনি, এবার […]

Breaking News

Recent Posts