অনন্তনাগে খতম ২ জঙ্গি, জালে সিআরপিএফ জওয়ানের হামলাকারি জাহিদ

নিজস্ব প্রতিবেদন: জম্মু- কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনী জীবন্ত অবস্থায় হাতেনাতে ধরেছে আরও এক জঙ্গি জাহিদ দাসকে।
এই জাহিদ গত সপ্তাহে সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছিল। একটি ৬ বছরের শিশুকেও খুন করেছিল এই জাহিদ।

 

বিশ্বস্ত গোপন সূত্রের ভিত্তিতে ওয়াঘামা গ্রামে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
শুক্রবার অনন্তনাগে পাদশাহি বাগ ব্রিজের কাছে ৬ বছরের নিহান ভাট ও এক সিআরপিএফ জওয়ান শহীদ হন জঙ্গির গুলিতে।

 

আরও পড়ুন:নিষিদ্ধ চিনা অ্যাপ উইবোতে মোদীর ২ লাখ ৪০ হাজার ফলোয়ার্স!

এই ঘটনার পর জাহিদ দাসের ফটো প্রকাশ করে তাকে আইএসজেকে সংগঠনের জঙ্গি বলে ঘোষণা করে পুলিস। তারপর থেকেই জাহিদ দাসকে খুঁজছিল পুলিস। তার সন্ধান পেয়েই আজ যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
গতকালই হিজবুল কমান্ডার মাসুদ সহ তিন জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। যার মারফত ডোডা জেলাকে সন্ত্রাসী মুক্ত ঘোষণা করা হয়েছিল।
কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন গত সাড়ে ৫ মাসের মধ্যে উপত্যকায় ১০০ জনেরও বেশি জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

earthquake: ফের কাঁপল কাশ্মীর উপত্যকা, রিখটার স্কেলে তীব্রতা ৪.০ - earthquake of magnitude 4.0 on the richter scale struck 84kms east of katra, jammu and kashmir

Tue Jun 30 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের কম মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। মঙ্গলবার সকাল ৮.৫৬ মিনিটে, জম্মু ও কাশ্মীরের কাটরার পূর্বদিক থেকে ৮৪ কিমি দূরে কম্পন অনুভূত হয়। জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.০। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের […]

Breaking News

Recent Posts