Mamata Banerjee meets governor jagdeep dhankhar

নিজস্ব প্রতিবেদন: বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে  ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ মমতার (Mamata Banerjee)। 
   
এ দিন সন্ধেয় রাজভবনে গিয়ে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাৎ করেন মমতা (Mamata Banerjee)। প্রায় দেড় ঘণ্টা ছিলেন। রীতি মেনে পদত্যাগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। অন্তর্বর্তী সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন। রাজ্যপাল টুইট করেন,”বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি।”   

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরিস্থিতির জন্য অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত। 

 

এ দিন বিকেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন,”নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে প্রিয় নেত্রী, জননেত্রীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচন করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথপাঠ করাবেন প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন- আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের ‘ওয়েলকাম’ Mamata-র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা আবহে কমছে মেট্রাে চলাচল, বদলে যাচ্ছে সময়সূচি, জানুন সবিস্তারে

Mon May 3 , 2021
করোনা আবহে মেট্রোর সংখ্যা কমাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি বদলে যাচ্ছে মেট্রো চলাচলের সময়সূচিও। Source link

Breaking News

Recent Posts