CM Mamata Banerjee’s explanation on Coronavirus, করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা

কলকাতায় আক্রান্তের সংখ্যা

কলকাতায় আক্রান্তের সংখ্যা

সোমবার কলকাতায় রেকর্ড সংখ্যক ৬২৪ জন আক্রান্ত হয়েছেন। সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে এঁদের মধ্যে কলকাতাতেই আক্রান্ত ১৮০ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২১ ও ৯৫ জন। এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্ত হয়েছেন, ৫৭৫৩ জন। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৭৯৮ ও ২৬৫৪ জন।

কলকাতায় মৃতের সংখ্যা

কলকাতায় মৃতের সংখ্যা

সোমবার যে ১৪ জনের মৃত্যু হয়েছে সারা রাজ্যে, সরকারি পরিসংখ্যানে ৬ জন কলকাতার। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬৫৩ জনের মধ্যে ৩৭২ জনের মৃত্যু কলকাতাতে। এরপরেই রয়েছে উত্তর কলকাতা ও হাওড়া, যথাক্রমে ৯৯ ও ৯৫ জন।

 সুস্থতার নিরিখেও কলকাতা এগিয়ে

সুস্থতার নিরিখেও কলকাতা এগিয়ে

রাজ্যে এখনও পর্যন্ত ১১৭১৯ জন সুস্থ হয়েছেন। এঁদের মধ্যে ৩৬০৯ জন কলকাতার। সোমবার যে ৫২৬ জনকে ছাড়া হয়েছে তাঁগের মধ্যে ৩৩৯ জন কলকাতার। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। সেখানে সুস্থতার সংখ্যা ১৬৩৫ ও ১৭৯৩ জন। রাজ্যে শতাংশের হারে সুস্থতা ফের ৬৫% পেরিয়ে গিয়েছে। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে রোগ মুক্তির হার ৬৫.৪৪ শতাংশ।

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, আশপাশের জেলা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া থেকে বহু রোগী এসে ভর্তি হন। এছাড়াও অন্য জেলা থেকেও রোগীরা আসেন। তাই কলকাতায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা সব থেকে বেশি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সুস্থতার হার বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আমিরের বাড়িতে করোনার থাবা, কেভিড পজিটিভ অভিনেতার বাড়ির কয়েকজন

Tue Jun 30 , 2020
মায়ের পরীক্ষা হবে মঙ্গলবার  Source link

Breaking News

Recent Posts