বিরাটদের অনুশীলন কবে শুরু হবে, সাফ জানিয়ে দিলেন সৌরভ

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ তিন মাসের বিরতি। করোনা পরবর্তী সময়ে জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মার্চের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাইশ গজে। ইংল্যান্ড সফরে উড়ে গিয়েছে পাকিস্তানও। অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা। অনুশীলনের অনুমতি মিলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও। জুলাই থেকে অনুশীলন শুরুর কথা ছিল টিম ইন্ডিয়ারও। কিন্তু তা আপাতত হচ্ছে না! বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথাতেই তা স্পষ্ট।

ম্যাচ ফিট হওয়ার জন্য জুলাই থেকে ভারতীয় দলের শিবির শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু দেশের যা পরিস্থিতি তাতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এখনই অনুশীলন শুরু করা সম্ভব নয়।  উপমহাদেশে ক্রিকেট ফেরার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

ভারতীয় দলের শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সফর বাতিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ কবে হবে তা ঝুলে রয়েছে। তাই আপাতত বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মারা। কয়েকদিন আগে অনুশীলনের ছবিও পোস্ট করেন রোহিত শর্মা। কিন্তু ক্রিকেটারদের কথা মাথায় রেখে বিরাটদের আউটডোর ট্রেনিং ক্যাম্প যে অগাস্টের আগে শুরু করা সম্ভব নয় তা ABP নিউজকে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন – করোনার কারণে স্থগিত হয়ে গেল বহু প্রতীক্ষিত সিরিজও

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভোর রাতে বিশাখাপাটনমে ফের গ্যাস লিক করে বিপর্যয়, ২ জনের মৃত্যু

Tue Jun 30 , 2020
এবার একটি ওষুধ কোম্পানি থেকে গ্যাস লিক করে বিপর্যয় ঘটে। Source link

Breaking News

Recent Posts